বিনোদন

টানা ২ মাস হানিমুন, কোথায় যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা?

  • 6:11 pm - December 11, 2021

শত জল্পনার অবসান ঘটিয়ে মালা বদল করেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজস্থানের বারওয়ারা সিক্স সেন্সেস রিসোর্টে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। এরপর বর্ণিল সাজে বিয়ের মুহূর্তে তোলা ছবি শেয়ার করেছেন দু’জনেই। বিয়ে তো হলো, এবার স্বাভাবিকভাবেই উঠে আসছে হানিমুনের কথা। প্রশ্ন উঠছে, নবদম্পতি কোথায় হানিমুনে যাবেন? নাকি রিসেপশন শেষে সোজা কাজেই ফিরবেন?

জানা গেছে, রাজস্থান থেকে শুক্রবার (১০ ডিসেম্বর) মুম্বাই ফিরেছেন ভিকি ও ক্যাট। এ সপ্তাহেই মুম্বাইতে হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। সেখানে বলিউডের তারকারা অংশ নেবেন। রিসেপশন শেষে সিনেমার শুটিংয়ে ফিরবেন ভিক্যাট। কারণ তাদের দু’জনের হাতেই রয়েছে একাধিক সিনেমার কাজ। তাই বলে কি হানিমুন হবে না? উত্তর হলো- অবশ্যই হবে। কেবল কিছুটা বিলম্বে।

শোনা যাচ্ছে, শিডিউল দেওয়া সিনেমাগুলোর শুটিং শেষ করে হানিমুনে যাবেন ভিকি ও ক্যাটরিনা। তাদের হানিমুন ডেস্টিনেশন হতে যাচ্ছে ইউরোপ। টানা ২ মাস ছুটি নিয়ে তারা ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়াবেন। মহাদেশটির অধিকাংশই ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাদের। এদিকে অন্য একটি সূত্রে শোনা যাচ্ছে, আপাতত দু’তিন দিনের জন্য মালদ্বীপে যেতে পারেন ভিক্যাট।

সেখানকার একটি বিলাসবহুল রিসোর্টে মিনি হানিমুন সেরে আসতে পারেন নবদম্পতি। প্রসঙ্গত, দুই বছর প্রেম করার পর বিয়ে করেছেন ভিকি ও ক্যাটরিনা। বহুল আলোচিত এই বিয়ে নিয়ে আলোচনার অন্ত ছিল না। ১২০ জন অতিথি অংশ নিয়েছিল বিয়েতে। তাদেরকে মানতে হয়েছে কড়া নিয়মকানুন। বিয়ের অনুষ্ঠানস্থলে অতিথিদের ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ ছিল। দেখাতে হয়েছে কোভিড-১৯ টিকা গ্রহণের সার্টিফিকেট ও করোনা নেগেটিভ রিপোর্ট। গোপনীয়তার সর্বোচ্চ চেষ্টা করলেও নানাভাবে তাদের বিয়ের তথ্যগুলো ঠিকই গণমাধ্যমে প্রকাশ হয়ে যায়। সূত্র: ঢাকা পোস্ট

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au