রাজনীতি

বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জগদীশের নির্বাচনী পথ সভা

  • 1:33 pm - December 11, 2021

আহসান উল্লাহ বাবলু, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জগদীশ চন্দ্র সানার নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকালে বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়। চিত্তরঞ্জন মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বড়দল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জগদীশ চন্দ্র সানা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমি বড়দল ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে দিনরাত নিরলসভাবে কাজ করেছি।

আমি ব্যক্তিগত ও সরকারি সহায়তা এই জনপদের মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। নদী ভাঙ্গনের সময় আমি ওয়াপদা বেড়িবাঁধ বাঁধা থেকে শুরু করে প্রতিটি প্রাকৃতিক দুর্যোগের সময় আপনাদের পাশে ছিলাম। আমি নির্বাচিত হতে পারলে অবহেলিত এই ইউনিয়নের রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন করবো। এই ইউনিয়নের সরকারি খাসজমি যারা অবৈধভাবে দখল করে আছে তাদেরকে উচ্ছেদ করে সাধারণ মানুষের মাঝে ফিরিয়ে দিব।

বড়দল ইউনিয়ন পরিষদকে একটি দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ হিসাবে গড়ে তুলব। তিনি আগামী নির্বাচনে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান। এসময় আরও বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র মন্ডল, জেকেডি যুব সংঘের সভাপতি নাজমুল ইসলাম এলিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মোল্লা, শহিদুল ইসলাম ছোট্টু প্রমুখ। পথসভায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au