রাজনীতি

ভোলাহাটে জমে উঠেছে ইউপি নির্বাচনের প্রচারণা

  • 3:01 pm - December 09, 2021

ভোলাহাট প্রতিনিধি : আগামী ২৬ ডিসেম্বর ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। গত ৭ ডিসেম্বর প্রতীক বরদ্দ পেয়ে প্রার্থীরা ঝাঁপিয়ে পড়েছেন নির্বাচনী মাঠে। মাঠে-ঘাটে, হাটে-বাজারে, চায়ের দোকান, বাড়ীতে বাড়ী গিয়ে নিজ প্রতীকের সাথে পরিচয় করিয়ে ভোট ভিক্ষায় মরিয়া হয়ে উঠেছেন। প্রার্থীরা বিজয়ী হলে দেশ, সমাজ ও গ্রামের ব্যাপক উন্নয়ন করবেন এমন প্রতিশূতি দিচ্ছেন। প্রতীক বরাদ্দের পর পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে কোন কোনান্তরে বিলি হচ্ছে লিপলেট।

তবে এখন পর্যন্ত কোন সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি প্রার্থীদের প্রচারণা সুষ্ঠ শান্তিপূর্ণ ভাবেই চলছে। আচরণবিধি লংঘনের কোন খবর পাওয়া যায়নি।  দলে দলে প্রার্থীর পক্ষে পাড়া মহালায় ভোট প্রার্থনায় নেমেছেন কর্মীরা। প্রার্থীরা নির্বাচনী অফিস নিয়ে বিস্কুট চা-সিগারেট আর নির্বাচনী গান বাজিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন। ভোটারের মধ্যেও শুরু হয়েছে আনাগুনা। কে হবেন যোগ্য। কাকে ভোট দিলে দূর্নীতি মুক্ত সমাজ গড়বেন বেছে নিবেন এমন জনপ্রতিনিধি। এদিকে সন্ধ্যা হলে থোকা থোকা শিশু বাহিনী চমলেট কিংবা বিস্কুট পেয়ে নেমে পড়ছে প্রচারে। যে প্রার্থী চকলেট কিংবা বিস্কুট দিবেন তাঁর প্রতীক নিয়ে প্রচারে নেমে পড়েন।

গোহালবাড়ী ইউনিয়নের ভোটার রিপোন আলী বলেন, আগের চেয়ারম্যান ও মেম্বার টাকা ছাড়া কোন কাজ করেনি। যারা টাকা ছাড়া কাজ করবেন তাঁদের ভোট দিবো। চেয়ারম্যান মেম্বার প্রার্থীরা ভোটের জন্য আসছেন তবে ভেবে চিন্তে ভোট দিবো বলে জানান। দলদলী ইউনিয়নের ভোটার গরিবুল জানান, সব জায়গাতে পোষ্টারে চেয়ে গেছে। সব জায়গায় ভোট ভোট নিয়ে আলোচনা হচ্ছে। উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন মোট ১৭জন তাঁরা হলেন যথাক্রমে ভোলাহাট ইউনিয়নে মোঃ আব্দুল খালেক(আ’লীগ) -নৌকা, ইয়াজদানী আলীম আলরাজি জর্জ স্বতন্ত্র (বিএনপি) আনারস,

পিয়ার জাহান স্বতন্ত্র- (আলীগ বিদ্রোহী)-মটরসাইকেল, মাহাতাব উদ্দিন-স্বতন্ত্র(বিএনপি)ঘোড়া, হাবিবুল্লাহ স্বতন্ত্র (জামায়াত) – চশমা। গোহালবাড়ী ইউনিয়নে ইয়াসিন আলী (আ’লীগ) নৌকা, আব্দুর রশিদ স্বতন্ত্র- ঘোড়া, আলাউদ্দিন স্বতন্ত্র (আ’লীগ বিদ্রোহী) চশমা, রফিকুল ইসলাম স্বতন্ত্র আনারস। দলদলী ইউনিয়নে মোজাম্মেল হক চুটু স্বতন্ত্র চশমা, আনিসুর রহমান (আ’লীগ) নৌকা, আরজেদ আলী স্বতন্ত্র (আ’লীগের বিদ্রোহী) মোটরসাইকেল,

আলাউদ্দিন স্বতন্ত্র আনারস, মশিউর রহমান স্বতন্ত্র ঘোড়া। জামবাড়ীয়া ইউনিয়নে মোহাঃ জগলুল হক স্বতন্ত্র চশমা, আফাজ উদ্দিন স্বতন্ত্র আনারস, পিয়ারুল ইসলাম (আ’লীগ) নৌকা। ৩৬ টি ওয়ার্ডে লড়ছেন ১’৬৬জন সাধারন সদস্য পদে এবং ১২টি মহিলা সংরক্ষণ পদে লড়ছেন ৬৮জন।

উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭৯ হাজার ৫৫৪জন। এর মধ্যে পুরুষ ৩৮ হাজার ৯৭০ মহিলা ৪০ হাজার ৫৮৪ জন। ভোলাহাট ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৭৫৯ জন। পুরুষ ১১ হাজার ১১৯ জন মহিলা ১১ হাজার ৬৪০ জন। গোহালবাড়ী ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ৭০১ জন। পুরুষ ১০ হাজার ৭৩ জন মজিলা ১০ হাজার ৬২৮ জন। দলদলী ইউনিয়নে মোট ভোটার ২২হাজার ৯৮৩ জন। পুরুষ ১১ হাজার ৩০২, মহিলা ১১ হাজার ৬৮১ জন। জামবাড়ীয়া ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ১১১জন। পুরুষ ৬হাজার ৪৭৬ জন, মহিলা ৬ হাজার ৬৩৫ জন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au