খেলাধুলা

তাইজুল-মিরাজ ঘূর্ণিতে চাপে পাকিস্তান

  • 7:10 am - November 28, 2021

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে দুই পাকিস্তানি ওপেনার আবিদ আলী-আব্দুল্লাহ শফিক ছড়ি ঘুরিয়েছেন। তবে তৃতীয় দিনের শুরুটা মোটেও ভালো হয়নি সফরকারীদের। তৃতীয় দিনে আবিদ ৯৩ রানে এবং শফিক ৫২ রানে থেকে খেলা শুরু করেন। তবে পাকিস্তানের অভিষিক্ত ওপেনার আব্দুল্লাহ শফিককে দিনের শুরুতেই সাজঘরে পাঠিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলের স্কিড করা বল লাগে শফিকের পায়ে, জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। পাকিস্তান রিভিউ নেওয়ার চেষ্টা করেনি। শফিক আউট হন ১৬৬ বলে ৫২ রান করে।

পরের বলেই তাইজুল ফেরান আজহার আলীকে। নতুন ব্যাটসম্যান আজহারের পায়ে লাগলেই জোরালো আবেদন করেন তাইজুলরা। কিন্তু আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক রিভিউ নিতে দেরি করেননি। পরে দেখা যায় আজহার ক্লিন আউট। ০ রানে ফেরেন এই ব্যাটসম্যান। উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ শিবির। দিনের প্রথম ওভারেই জোড়া উইকেট নিয়ে সুন্দর শুরু এনে দিয়েছেন তাইজুল। পরপর দুই উইকেট হারানোর পর ক্রিজে এসেছিলেন সফরকারী দলের নেতা বাবর আজম। খেলছিলেন দেখেশুনে। তবে ৪৬ বলে ১০ রানের বেশি করতে পারেননি।

মেহেদি মিরাজের কুইকার বুঝতে পারেননি তিনি। সরাসরি আঘাত হানে উইকেটে। মাত্র ১০ রানে আউট হয়ে ফিরেন বাবর। এরপর ক্রিজে আসেন ফাওয়াদ আলম। এই বাঁহাতি ব্যাটসম্যানও সুবিধা করতে পারেননি তাইজুল ইসলামের ঘূর্ণির সামনে। আউটসাইড অফের বল ফাওয়াদের ব্যাট-প্যাড ছুঁয়ে যায় লিটন দাসের হাতে। প্রথমে আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নিয়ে নেয় বাংলাদেশ। পরিষ্কার দেখা যায় ফাওয়াদ আউট। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ৮ রান। আব্দুল্লাহ শফিক, আজহার আলীর পর তাইজুলের তৃতীয় শিকার ফাওয়াদ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au