শিক্ষা

ঢাবি শিক্ষার্থী মেহেদী মোস্তফা হত্যা খুনির বিচার দাবিতে রাজু ভাস্কর্যে প্রতিবাদ

  • 10:35 am - June 20, 2020
ঢাবি শিক্ষার্থী মেহেদী মোস্তফা হত্যা খুনির বিচার দাবিতে রাজু ভাস্কর্যে প্রতিবাদ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী মেহেদী মুস্তাফাকে হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের মানববন্ধন করেছে তাঁর বন্ধু, সহপাঠী ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার বেলা একটায় রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থী বৃন্দ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাবেক ও বর্তমান অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

টাঙ্গাইলের ভূঞাপুরের সন্তান মেহেদী মোস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। পড়াশোনা শেষ করে তিনি আইন প্র্যাকটিস করছিলেন। পারিবারিক কলহের জের ধরে তিনি গত ১৬ জুন খুন হয়েছেন। কয়েকদিন পার হলেও পুলিশ খুনিদের গ্রেপ্তার করতে পারেনি।

মেহেদী মোস্তফাকে হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সামাজিক গুরুত্ব বজায় রেখে মানববন্ধনে অংশ নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এই মানববন্ধনে যোগ দেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রলীগের নেতাকর্মীরাও।

জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মেহেদি মোস্তফার বন্ধু ও জহুরুল হক হলের শিক্ষার্থী হাসান রাশিদুজ্জামান বিপ্লব।

তিনি বলেন, ‘আমার বন্ধু মেহেদী মোস্তফা ছিলেন নম্র ভদ্র মানুষ। তাঁকে হত্যা করেছে একদল সন্ত্রাসী। অতি দ্রুত এই সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। মেহেদি মোস্তফাকে আমরা আর ফিরে পাবো না। মেহেদী যাদের দ্বারা বা যার দ্বারা নির্মমতার শিকার হয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে আমাদের সবার শোকের মাতম কিছুটা লাঘব করবেন। আমার বন্ধুর আত্মার প্রশান্তি কামনা করি। তার জন্য সবার কাছে দোয়া চাই।’

কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি বলেন, আমার বন্ধু মেহেদী মোস্তফার হত্যার প্রতিবাদ জানাতে রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি। মোস্তফা আমার টাঙ্গাইলের কৃতি সন্তান ছিলেন। আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী তার মতো একজন ভদ্র ছেলে ছিলেন। আমরা যখন তার সাথে কথা বলতাম আড্ডা দিতাম সে ছিল সব সময় মৃদুভাষী কম কথা বলতেন। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি। পারিবারিক সহিংসতা কিংবা যেভাবেই হোক তাকে হত্যা করা হয়েছে। হত্যার তিন দিন পেরিয়ে গেলেও খুনি জিহাদকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন ক্ষেত্রে অপরাধীদের ধরার ক্ষেত্রে সফলতা দেখিয়েছে। আমরা আশাবাদী এই ঘটনায় খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক ও শহীদ সার্জেন্ট জহুরুল হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ তালুকদার, কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আরিফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগ, উপ-সম্পাদক রিয়াদ হাসান ও কবি জসিম উদ্দিন হল শাখার ও ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক লতিফুল ইসলাম নিপুলসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

তিতুমীরস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের আহবায়ক ইউসুফ ও সদস্য সচিব আল আমিন

নিজস্ব প্রতিবেদক  সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার ছাত্র কল্যাণের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au