বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ৬ লাখ ১ হাজার ৫০০ টাকা মূল্যের ২ হাজার ৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েঁরহাট গ্রামের আলী হোসেন রাসেল মোল্লা (৩০) ও তার স্ত্রী সান্তা বানু (২২)। গতকাল শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গত শুক্রবার (২৬ নভেম্বর) রাতে বাঘা পৌরসভার নারায়নপুর এলাকার ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় দুটি মোবাইল, দু’টি সিম কার্ড ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। অভিযানে নের্তৃত্ব দেন, বাঘা থানার এস আই তৈয়ব আলী ও এস আই শাহ আলম।
পুলিশ জানায়, আলী হোসেন রাসেল মোল্লা একটি মারামারির মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। গ্রেপ্তার এড়াতে নিজ বাড়ি ছেড়ে পৌর এলাকার নারায়নপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তাকে গ্রেপ্তারের জন্য সেই ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি তল্লাসি চালিয়ে ২ হাজার ৫পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
যার বাজার মূল্যে ৬লক্ষ ১ হাজার ৫শ’ টাকা। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ভাড়া বাসা থেকে ন্বামী-স্ত্রী মাদক মাদক ব্যবসা করতেন। গ্রেপ্তারের পর,জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।