রাজনীতি

মান্দায় ইউপি নির্বাচনে ৮৩ টি ঝুঁকিপূর্ণ

  • 7:00 pm - November 27, 2021

মান্দা প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর মান্দা উপজেলার ১৪ ইউনিয়নে আজ রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। এবারের ভোটে ১৪০ কেন্দ্রের মধ্যে ৮৩ টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।এদিকে, শনিবার রাতে কসব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমানের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভাঙচুর করা হয়েছে দুটি মোটরসাইকেল। একই রাতে ভালাইন ইউনিয়নে প্রচারণাকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফার পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারে উপজেলার ১৪ ইউনিয়নে ১৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮৩টি কেন্দ্রেকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নজরদারী রয়েছে।

সূত্রটি আরও জানায়, উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৩০৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৫৮৩ জন। ভোটদান নির্বিগ্ন করতে পাঁচজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রত্যেকটি ইউনিয়নে একটি করে মোবাইলটিম নিয়োজিত থাকবে। পুলিশের পাশাপাশি মাঠে থাকবে ৪ প্লাটুন বিজিবি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, শনিবার সকল কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। রোববার ভোরে সকল কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। তিনি আরও বলেন, ভোটদান কার্যক্রম নির্বিগ্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, শনিবার সন্ধ্যার ঘটনায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে স্বাভাবিক রয়েছে এলাকার পরিস্থিতি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজরদারী বাড়ানো হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au