আন্তর্জাতিক

শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে ভারত

  • 6:30 pm - November 26, 2021

শর্তসাপেক্ষে আগামী ১৫ ডিসেম্বর থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে ভারত। তবে বাংলাদেশসহ ১৪টি দেশের আন্তর্জাতিক ফ্লাইটের ওপর স্থগিতাদেশ এখনও বহাল রেখেছে দেশটির সরকার।

শুক্রবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং পর্যালোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার।

করোনাভাইরাসের জেরে গত বছরের ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছিল ভারত। পরে জুলাই থেকে প্রায় ২৮টি দেশে বিশেষ বিমান চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। এখনও সেভাবেই আন্তর্জাতিক বিমান চলছে। অবশেষে শর্তসাপেক্ষে আগামী ১৫ ডিসেম্বর থেকে স্বাভাবিক ফ্লাইট পরিষেবা চালুর ক্ষেত্রে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

তবে ভারত পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে চাইলেও ১৪টি দেশের সঙ্গে এখনই সেটা শুরু হচ্ছে না। এ দেশগুলো হলো- ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বৎসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও সিঙ্গাপুর।

শর্ত থাকছে-

১) যে দেশগুলিকে ‘ঝুঁকির মুখে’ তালিকায় রাখা হয়নি, দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে সেই দেশগুলি থেকে ১০০ শতাংশ যাত্রী নিয়ে ভারতে যাওয়া যাবে। ভারত থেকেও ১০০ শতাংশ যাত্রী নিয়ে সেই দেশগুলিতে বিমান পরিষেবা শুরু করতে পারবে বিমান সংস্থাগুলি।

২) ‘ঝুঁকির মুখে’ এবং এয়ার বাবল থাকা দেশ: দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে ভারতীয় বা বিদেশি বিমানের ৭৫ শতাংশ যাত্রী বা প্রাক-করোনাভাইরাস কালের যাত্রী সংখ্যা-যা বেশি হবে, সেই সংখ্যক যাত্রী নিয়ে পরিষেবা শুরু করা যাবে। সপ্তাহে কমপক্ষে সাতটি বিমানকে ছাড়পত্র দেওয়া হবে।

৩) ‘ঝুঁকির মুখে’ এবং এয়ার বাবল থাকা দেশ: দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে ভারতীয় বা বিদেশি বিমানের ৫০ শতাংশ যাত্রী বা প্রাক-করোনাভাইরাস কালের যাত্রী সংখ্যা-যা বেশি হবে, সেই সংখ্যক যাত্রী নিয়ে পরিষেবা শুরু করা যাবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au