অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
বাঘারপাড়া প্রতিনিধি/ জসিম: যশোরের বাঘারপাড়ায় ৮দলীয় ফুটবল ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সাথী উপস্থিতিদের উদেশ্যে বক্তব্য প্রদান কালে বলেন, ছাড়ি মোবাইল মাদক সেবন, লই তুলি হাতে বই। সমাজ কে তোমার খুজতে হবেনা, সমাজ খুজবে তুমি গেলে কই। প্রতিটি অপরাধ কাজ কে না বলি,পড়াশুনা ও খেলা ধুলাকে সঙ্গী করি। মাদক মুক্ত নিরাপদ সমাজ গড়ি।
সোমবার উপজেলার ৯নং জামদিয়া যুব সামাজের উদ্যোগে আয়োজিত জামদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই খেলায় অংশগ্রহণ করেন শক্তিশালী খুলনা ফুটবল একাদশ বনাম জামদিয়া ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধের জামদিয়া ফুটবল একাদশ খুলনা ফুটবল একাদশ কে ২টি গোল করেন,এবং শেষার্ধের প্রথম ১০মিনিটের মাথায় ৩নং গোলটি টি করেন বাংলাদেশ আবাহনীর খেলোয়াড় শরিফুল ইসলাম।
এই খেলায় ৩-০গোলে খুলনা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরভ অর্যন করেন জামদিয়া ফুটবল একাদশ। খেলায় বিশেষ অতিথি ছিলেন ৯নং জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, নৌকার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত,আতিয়ার রহমান,
সাবেক ফুটবলার রুস্তম আলী মন্ডল, জামদিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ফুটবলার বখতিয়ার হোসেন,ফারুক হোসেন,উপজেলা ছাত্রলীগের নেতা রেউজয়ান,আশিকুজ্জামান লালটু । খেলাটি বাঁশি বাজিয়ে পরিচালনা করেন মুস্তাফিজুর রহমান হাফিজ,শেখ সাইফুল ইসলাম,নাহিদ হাসান। ধারাভাষ্যে ছিলেন মাসুম রেজা তুষার, ইফতেখার ইসলাম পিকুল,নাজমুল ইসলাম প্রমুখ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au