খেলাধুলা

বার্সেলোনায় ফিরে যেতে চান মেসি

  • 5:32 pm - November 23, 2021

গত মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জেতার পর প্যারিসে নিজের নতুন বাড়িতে মার্কার মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। মঙ্গলবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে লিওনেল মেসি জানান, একদিন তিনি ফিরে যাবেন বার্সেলোনায়।

রেকর্ড অষ্টমবার পিচিচি ট্রফি জয় নিয়ে মেসি বলেন, সত্যি বলতে এতগুলো পিচিচি ট্রফি জেতা অদ্ভুত ব্যাপার। তেলমো জারার ছয়টি পিচিচি জয়ের রেকর্ড ছোঁয়াই একসময় আমার কাছে অসম্ভব মনে হতো। সেখানে তাকে ছাড়িয়ে আটটি জেতা অবশ্যই বিশেষ কিছু।

পিএসজি যে দল গড়েছে তাতে এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দৌড়ে তাদের হট ফেভারিট না ভাবাটা কী সম্ভব? এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, সবাই বলছে, আমরাই এবার মূল ফেভারিট। আমি অস্বীকার করছি না যে, আমরা শিরোপার অন্যতম দাবিদার।

কিন্তু সত্যিকারের শক্তিশালী দল হয়ে উঠতে এখনো অনেক কাজ করতে হবে। শিরোপা জেতার মতো বেশ কিছু দল আছে। আমি এগিয়ে রাখব লিভারপুলকে। এরপর ম্যানসিটি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ খুবই কঠিন প্রতিযোগিতা।

পিএসজির ড্রেসিংরুমের অভিজ্ঞতা নিয়ে মেসি বলেন, আমি সৌভাগ্যবান যে, নতুন ড্রেসিংরুমে এসেই ভালো খেলোয়াড় ও ভালো মানুষদের পেয়েছি। এজন্য দ্রুত মানিয়ে নিতে পেরেছি।

বার্সেলোনায় ফেরা প্রসঙ্গে আর্জেন্টিনার এই তারকা ফুটবলার বলেন, আগেও বলেছি, কোনো এক সময় বার্সেলোনায় ফিরব আমি। এটা আমার ঘর। আমি সেখানে থাকতে যাব। সুযোগ থাকলে অবশ্যই আমি ক্লাবকে সাহায্য করতে চাই। সেটা কোন ভূমিকায় তা এখনো জানি না।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au