বিনোদন

বিচ্ছেদের গুঞ্জনের জবাব দিলেন প্রিয়াঙ্কা

  • 5:31 pm - November 23, 2021

বলিউডে কানাঘুষা চলছে নিক ও প্রিয়াঙ্কার বিবাহ বিচ্ছেদ হচ্ছে।এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে অনুরাগী ও ভক্তদের মাঝে। এর অবশ্য একটি কারণও আছে। প্রিয়াঙ্কা নিজেই টুইটার ও ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে জোনস পদবী সরিয়ে ফেলেন। এ ঘটনায় গুঞ্জনের ডালাপালা ছড়ায়।

সাম্প্রতিক সময়ে ভারতের দক্ষিণি তারকা সামান্থা প্রভু হঠাৎ করে নিজের নাম বদল করে ফেলেছিলেন। তার কিছুদিন পরেই নিজের বিবাহ বিচ্ছেদের খবর অনুরাগীদের জানিয়েছিলেন এ অভিনেত্রী। সে পথেই কি এগোচ্ছেন প্রিয়াঙ্কা! শুরু হয় জল্পনা। কিন্তু সোমবার সেই জল্পনায় জল ঢেলে দেন নায়িকা।

সামাজিক মাধ্যমে একটি ওয়ার্ক আউটের ভিডিও পোস্ট করেন নিক জোনস। সেই ভিডিওর কমেন্ট সেকশনে প্রিয়াঙ্কা লেখেন, আমি তোমার বাহুডোরেই মরে গেছি। প্রিয়াঙ্কার এই কমেন্ট পড়েই বোঝা যাচ্ছে বিচ্ছেদের কথা তো দূর, তাদের মধ্যে প্রেম অনেক অটুট।

২০১৮ সালের ২ ও ৩ ডিসেম্বর হিন্দু ও ক্যাথলিক রীতি মেনে ১০ বছরের ছোট নিককে বিয়ে করেন প্রিয়াঙ্কা। রাজস্থানের উমেদ ভবনে বসেছিল এই তারকা জুটির রাজকীয় বিয়ের আসর। কয়েকদিন পরই তারা উদযাপন করবেন নিজেদের তৃতীয় বিবাহবার্ষিকী।

বর্তমানে প্রিয়াঙ্কা হলিউডের স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি পরিচালনা করছেন অ্যাভেঞ্জারস: এন্ড গেম’র নির্মাতা অ্যান্টনি। সিরিজটি অ্যামাজন প্রাইমে দেখা যাবে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au