খেলাধুলা

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের তদন্ত শুরু করল শ্রীলঙ্কা সরকার!

  • 8:31 am - June 20, 2020
বিশ্বকাপের ফাইনাল ম্যাচের তদন্ত শুরু করল শ্রীলঙ্কা সরকার!

স্পোর্টস ডেস্ক: ৯ বছর আগের বিশ্বকাপ জয় নিয়ে নতুন করে সূচনা হলো বিতর্কের। ভারত-শ্রীলঙ্কার ওই ম্যাচ নিয়ে এর আগেও অনেক সাবেক ক্রিকেটাররা সন্দেহ প্রকাশ করেছিলেন। এবার মিডিয়ার সামনে সাবেক শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রীর ভারতের ওই বিশ্বকাপ জয় নিয়ে সন্দেহ প্রকাশ করায় নতুন করে বিতর্কের সূচনা হয়েছে।

ঘটনা এতদূর গড়িয়েছে যে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কান সরকারের ক্রীড়া মন্ত্রণালয়।

এর আগে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা ফাইনাল ম্যাচটি নিয়ে ফিক্সিংয়ের সন্দেহ প্রকাশ করেছিলেন। নতুন করে দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে একই অভিযোগ তুলে বলেছেন, ‘২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল পাতানো ছিল। এটা হয়েছিল যখন আমি ক্রীড়ামন্ত্রী ছিলাম। আমি দায়িত্বের সঙ্গে বলছি; তবে দেশের স্বার্থে বিস্তারিত জানাচ্ছি না। ২০১১ সালে ভারতের বিপক্ষে ম্যাচ, যেটা আমরা জিততে পারতাম আগে থেকেই সেটা পাতানো ছিল।’

কিন্তু মহিন্দানন্দ আলুথগামাগের এই অভিযোগ উড়িয়ে দিয়ে উল্টো তীব্র আক্রমণ করেছেন সেই বিশ্বকাপ দলের দুই সদস্য কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে। তারা এর প্রমাণ চেয়েছেন। জয়াবর্ধনে তো এটাকে মন্ত্রীর ‘নির্বাচনী প্রচার’ হিসেবেও উল্লেখ করেছেন।

কিন্তু বিষয়টি আর উটকো আলোচনার পর্যায়ে রাখতে রাজি নয় শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। তারা তদন্ত করে সত্য উদঘাটন করতে চায়। ইতোমধ্যেই দেশটির ক্রীড়ামন্ত্রী দুলাস আলাহাপ্পেরুমা তদন্ত কমিটি গঠনের আদেশ দিয়েছেন। প্রতি দুই সপ্তাহ পর পর তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।

সেই বিতর্কিত বিশ্বকাপ ফাইনাল নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেটাররা বারবার বলে আসলেও, এবার চুপ মেরে আছেন ভারতের ক্রিকেটাররা। ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয় এসেছিল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাত ধরে। ওই ম্যাচে শ্রীলঙ্কা দলের অন্যতম সদস্য মুত্তিয়া মুরালিধরন সেই ম্যাচে টসে জিতে ব্যাটিং করার পক্ষে ছিলেন না। ধোনির গোয়ার্তুমিতে টস হয়েছিল দুইবার। দুইবারই জিতেছিল শ্রীলঙ্কা। এমন নানা রহস্যময় ঘটনা জড়িয়ে আছে ২০১১ বিশ্বকাপের ফাইনালে। এখন দেখার বিষয় হলো, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসে কিনা!

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au