ঘটনা প্রবাহ

নাটোরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীর সংঘর্ষ, অর্ধ-শতাধিক আহত

  • 7:34 am - November 22, 2021

নাটোরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবিসহ অর্ধ-শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছে বিএনপি। আতদের মধ্যে সাংবাদিক ও পুলিশও রয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় যুগান্তর পত্রিকার নাটোর প্রতিনিধি শহিদুল হক ও বাংলাভিশনের নাটোর প্রতিনিধি কামরুল ইসলাম আহত হয়।

জানা যায়, সকাল ১০টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গণবিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বিএনপি। শহরের আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কার্যালয়ের সামনে আসেন। এসময় সমাবেশ শুরু হওয়া মাত্র পুলিশ লাঠিচার্জ শুরু করে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। বিএনপির নেতাকর্মী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশও ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এদিকে, বিএনপির নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ সমাবেশে শুরুর আগেই তাদের নিরীহ নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ, গুলিবর্ষণ ও কাঁদানো গ্যাস ছোড়ে। এ ঘটনায় তিনিসহ ৫০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে। নাটোর সদর থানার ওসি মনসুর রহমান গণমাধ্যমকে জানান, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আমরা বাধা দেইনি। তাদের মিছিলের অনুমতি ছিল না। তবু তারা মিছিল করছিলেন। রাস্তা অবরোধ করার চেষ্টা করে। বিএনপিই পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে তাদের ধাওয়া করে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au