চাঁপাইনবাবগঞ্জ থেকে সেতাউর রহমান: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ইউপি নির্বাচনের পথসভায় তিনি বলেন, শিবগঞ্জ উপজেলার এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র আ’লীগের এমনকি রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। কাজেই আপনাদের ইউনিয়নের উন্নয়ন করতে চাইলে শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আসাদুজ্জামান ভোদনকে নৌকা প্রতিকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন।
লাল মোহাম্মদ লালুর সভাপতিত্বে আসন্ন ২৮ নভেম্বর ইউপি নির্বাচনের অংশ হিসাবে বাদ মাগরিব আজগবি গ্রামে পথসভায় এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আসাদুজ্জামান ভোদন, ইউনিয়ন সেক্রেটারি আশরাফুল ইসলাম, ৬নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ মবিন মিয়া, অধ্যক্ষ মোঃ ফারুক হোসেন, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ডিউক চৌধুরী প্রমুখ।