রাজধানীর মতিঝিলে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল হোসেন দীপু।
শুক্রবার সন্ধ্যায় মতিঝিল হিরাঝিল হোটেলে অভিযান চালিয়ে ২০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আফ্রিদি আহমেদ মিথিল (৩২)ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম (৩২) সহ চার জনকে আটক করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল হোসেন দীপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্ততিতে বলা হয়, তারা মাদক বিক্রির জন্য ঐ হোটেলে গিয়েছিলো। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।