ঘটনা প্রবাহ

কালিয়ায় নৌকা ও আনারশ সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

  • 5:17 am - November 16, 2021

হাচিবুর রহমান,কালিয়া( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নে নৌকা ও আনারশ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপল্টি অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৭-৮ জন আহত হয়েছে। ১৩ নভেম্বর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭ টায় কুঞ্জপুর স্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ওই দিন সন্ধ্যাায় মুক্তিযোদ্ধা ফিরোজ মল্লিকের নৌকা প্রতীক ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামের আনারশ প্রতীকের সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।

এ সময় নৌকা প্রতীকের ফিরোজ মল্লিক জানান, নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারনা চালানোর কার্যালয় পরিদর্শনের জন্য আমি সমর্থকদের নিয়ে নির্বাচনী অফিসে যাই। এমতাবস্থায় আনারশ প্রতীকের মল্লিক মনিরুল ইসলাম তার সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারনায় যান। এ সময় উভয় পক্ষের কর্মী সমর্থকদের বাকবিতন্ডা হয় এবং সংঘর্ষে রূপ নেয়।

আনারশ প্রতীকের মল্লিক মনিরুল ইসলাম জানান, আমরা আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং দীর্ঘদিন যাবৎ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। কিন্তু নৌকা প্রতীকের ফিরোজ মল্লিক সদ্য বিএনপির ইউনিয়ক আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক মাহাবুর শেখ ও সাবেক ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুলকে সাথে নিয়ে আমার কর্মী সমর্থকদের ওপর অতর্কিত আক্রমন করেন। এ সময় আংশিক সংঘর্ষ হয়।

আমি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের মাধ্যমে প্রশান রাখতে চাই যে, বিএনপির পদধারী নেতাকর্মীরা নৌকার ছায়াতলে এসে আমার কর্মীদের ওপর কেন হামলা করলো? তদন্তপূর্বক এর সঠিক বিচার কামনা করছি।

এ বিষয়ে এএসপি (কালিয়া সার্কেল) ও কালিয়া থানার অপিসার ইনচার্জ (ওসি) শেখ কনি মিয়া বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উভয় পক্ষকে নির্বাচনী আচারন বিধি লংঘন না করার জন্য কঠোর হুশিয়ারী প্রদান করেছি।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au