খেলাধুলা

দুই প্রতিবেশীর লড়াই কেন স্পেশাল

  • 5:25 am - November 14, 2021

ভারত ও পাকিস্তানের মতো চিরপ্রতিদ্বন্দ্বী নয় তাসমান সাগর পাড়ের দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তাদের সম্পর্কও চির বৈরী নয়। তবে ক্রিকেট মাঠে একটা মৃদু দ্বন্দ্ব আছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড কেউ একে অপরের বিরুদ্ধে হার মেনে নিতে পারে না! দুই দলই পরস্পরের বিরুদ্ধে খেলতে নামলে যেন খানিকটা মনস্তাত্ত্বিক বাধার সম্মুখীন হয়! ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড লড়াই সব সময়ই স্পেশাল!

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এই ফাইনালকে বলা হচ্ছে ‘ট্রান্স-তাসমান লড়াই’। কারও কারও কাছে এটি ‘স্পেশাল’ ফাইনাল। ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড’ লড়াই কেন স্পেশাল তা ব্যাখ্যা করতে গিয়ে গতকাল অসি ক্যাপ্টেন অ্যারোন ফিঞ্চ বলেন, ‘দুই দলের ক্রিকেট ইতিহাস খুবই সমৃদ্ধ। শুধু যে এ কারণেই স্পেশাল তা কিন্তু নয়, আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক অনেক চমৎকার।

তা ছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা যখনই কোনো ম্যাচ খেলেছি সেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। নিউজিল্যান্ড দুর্দান্ত একটি দল। তাদের দারুণ একটি ক্যাপ্টেন আছে- কেন উইলিয়ামসন। তা ছাড়া আমরা দুই দল যেভাবে ফাইনালে উঠেছি সে কারণেও হতে পারে।’ নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাখ্যা, ‘আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর। সেটা খেলার মাঠেও। শুধু ক্রিকেটে নয়, অন্য ক্রীড়া ইভেন্টেও আমাদের মধ্যে ভালো সম্পর্ক থাকে। তা ছাড়া আমাদের এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করাও খুবই সহজ। তবে ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে আশা করছি। এটি একটি দারুণ সুযোগ। এই ফাইনাল নিয়ে আমরা দুই দলই বেশ রোমাঞ্চিত।’

দুই দেশের ক্রিকেট ইতিহাস সমৃদ্ধ হলেও টি-২০ বিশ্বকাপের ট্রফি এখনো তারা ছুঁয়ে দেখতে পারেনি। শিরোপার জন্য দুই দলই মুখিয়ে। অস্ট্রেলিয়ার দলপতির ভাষ্য, ‘আমরা এখানে এসেছি শিরোপা জয়ের জন্য। তাই অন্য কিছু ভাবছি না। তবে আমাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের মতো একটি দুর্দান্ত। যারা শেষ ছয় বছরের প্রায় সবকটি ফাইনালে খেলেছে। তাদের দারুণ ক্রিকেটার আছে।’ নিউজিল্যান্ড দল কয়েক বছর থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলছে। তারা ৫০ ওভারের বিশ্বকাপের শেষ দুই আসরেই ফাইনাল খেলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে। প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের ফাইনালে। প্রথম সুযোগেই বাজিমাত করে দিতে চান উইলিয়ামসন।

এর আগে ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। ওই ম্যাচে কিউইরা সেভাবে চ্যালেঞ্জই জানাতে পারেনি। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন বলে দাবি উইলিয়ামসনের। তিনি বলেন, ‘আমাদের মনে আছে সেই কথা। তবে এবার আমাদের সামনে আরেকটি দুর্দান্ত সুযোগ এসেছে। এটি কাজে লাগাতে চাই। দুই দলই তো চাইবে জিততে। আমি এটা বলতে পারি যে, আমরা কঠোর পরিশ্রম করেছি। এই ফাইনালের দারুণ প্রস্তুতি নিয়েছি। সবাই ফাইনালে খেলার জন্য মুখিয়ে আছে।’ নিউজিল্যান্ড ইনজুরির কারণে অন্যতম সেরা বোলার লকি ফার্গুসনকে হারিয়েছে। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা ডেভন কনওয়েও আউট হওয়ার পর ক্ষোভে ব্যাটে হাত দিয়ে আঘাত করে চোটে পড়েছেন। তারপরও ভীষণ আত্মবিশ্বাসী উইলিয়ামসন।

অস্ট্রেলিয়াও দারুণ ভারসাম্যপূর্ণ দল। অসিদের ভরসা তাদের ‘পাওয়ার হিটিং’ ব্যাটিং লাইনআপ। যে কোনো মুহূর্তে খেলার গতি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন অসি ব্যাটসম্যানরা। আগের ম্যাচে যেমন পাকিস্তানের দেওয়া রানের পাহাড় টপকাতে নেমে কী দারুণভাবেই না জিতল। সেমিফাইনালের জয়টা অসিদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। ম্যাচটি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দুই দলের জন্য যেমন সহজ তেমন কঠিনও। কারণ, দুই দলই একে অপরের শক্তিমত্তা ও দুর্বলতা সম্পর্কে খুব ভালো করে জানে। তাদের সমস্যা কেবল ‘কন্ডিশন’। অবশ্য সেটা দুই দলের জন্যই সমান।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au