আন্তর্জাতিক

ফ্রান্সে ২১০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

  • 8:25 am - November 10, 2021

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা থেকে এক নারী ও চার শিশুসহ ২১০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। নৌকাযোগে ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিচ্ছিলেন তারা। ব্রিটেন ও ফ্রান্সের মধ্যাকার চ্যানেলের ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেওয়ার সময় বহনকারী নৌকা জব্দ করে তাদের উদ্ধার করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার ( ১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে ফ্রান্স কর্তৃপক্ষ। এক বিবৃতিতে আরও জানানো হয়, স্থানীয় সময় সোমবার ও মঙ্গলবার তারা সাতটি অভিযান পরিচালনা করে ওই এলাকায়। গত বৃহস্পতিবারও ফ্রান্সের উইসান্ট সমুদ্র সৈকতের কাছে একটি পরিত্যক্ত নৌকায় এক অভিবাসনপ্রত্যাশীর মরদেহ পাওয়া যায়।

২০১৮ সালের শেষের দিকে এই পথে যুক্তরাজ্যে পাড়ি দেওয়ার মানুষের সংখ্যা ক্রমাগত বেড়ে গেছে। যদিও এটি ঝুঁকিপূর্ণ বলে আগে থেকেই সতর্ক করে আসছে কর্তৃপক্ষ। নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল ফিলিপ ডুট্রিউক্স বলেন, চলতি বছরের প্রথম আট মাসে ১৫ হাজার চারশ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। ২০২০ সালে নয় হাজার পাঁচশ জনকে উদ্ধার করা হয়, যেখানে ২০১৯ সালে ছিল ২৩শ জন এবং ২০১৮ সালে ছয়শ জন। বারবার সতর্ক করা সত্ত্বেও চ্যানেলের ঝুঁকিপূর্ণ পথে রওয়ানা দেন অভিবাসনপ্রত্যাশীরা, যাদের মধ্যে অনেকে ফ্রান্সের উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে আসছেন বেশ কয়েক বছর ধরে, তাদের শেষ গন্তব্য যুক্তরাজ্য।

সূত্র: এএফপি, এনডিটিভি

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au