রাজনীতি

এবার আওয়ামী লীগ নেতা ও প্রধানমন্ত্রীর বেয়াই করোনা আক্রান্ত

  • 1:27 pm - June 19, 2020
এবার আওয়ামী লীগ নেতা ও প্রধানমন্ত্রীর বেয়াই করোনা আক্রান্ত

ফরিদপুর: ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক জাহিদ বেপারী এ তথ্য নিশ্চিত করেন।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের শ্বশুর।

জাহিদ বেপারী বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে তার ( ইঞ্জিনিয়ার মোশাররফ) করোনা আক্রান্তের খবর পেয়েছি।’

তিনি বলেন, ‘খন্দকার মোশাররফ হোসেন তিন-চার দিন আগে করোনা পরীক্ষা করান। গতকাল (বৃহস্পতিবার) রিপোর্ট পান। রিপোর্ট পজিটিভ আসে। তবে তার তেমন কোনো উপসর্গ ছিল না। জ্বর-কাশি বা অন্য কোনো উপসর্গও নেই এখনো। আসলে পরীক্ষা না করালে আমরা কেউ বুঝতেই পারতাম না যে তিনিও করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘রেজাল্ট পজিটিভ এলেও মানসিকভাবে তিনি ঠিক আছেন। বাসায় স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিচ্ছেন।’

এদিকে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন নিজে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন, ‘অন্যদের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলাম। ডাক্তাররা বলেছেন আমি করোনা ‘পজিটিভ’। বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিচ্ছি।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au