আন্তর্জাতিক

সিরিয়া সফরে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী

  • 7:16 am - November 10, 2021

এক দশকের বেশি সময় পর সিরিয়া সফর করেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর সংযুক্ত আরব আমিরাত সিরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়া শুরু করে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান রাজধানী দামেস্ক সফর করেন। এ সময় তার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক প্রতিনিধি দল ছিল।

দামেস্ক সফরের সময় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেন এবং এ সময় দুই পক্ষের স্বার্থ ও বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় জোর দিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ উল্লেখ করেন যে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের সময় থেকে সিরিয়ার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

সিরিয়ার সঙ্গে নতুন করে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগের প্রশংসা করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেন, আবুধাবির পক্ষ থেকে যে পদক্ষেপ নেয়া হয়েছে সেটি সঠিক এবং বাস্তবভিত্তিক। কিছুদিন আগে সিরিয়ার একটি প্রতিনিধিদল সৌদি আরব সফর করেছে। তার আগে জর্ডানের সঙ্গে সিরিয়ার সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। পর্যবেক্ষকরা বলছেন, আরব দেশগুলোর সঙ্গে সিরিয়ার নতুন করে সম্পর্ক উন্নয়নের ফলে দেশটিতে উগ্র সন্ত্রাসীদের শেষ পর্যায়ের তৎপরতা মোকাবেলা করা সহজ হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au