আন্তর্জাতিক

ইরানকে মোকাবিলায় ভয় পান বাইডেন : ট্রাম্প

  • 8:18 am - November 08, 2021

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে মোকাবিলায় সাহসী পদক্ষেপ নিতে পারছেন না। তিনি লাসভেগাসে গত শনিবার রিপালিকান জিওশ কোয়ালিশন কনফারেন্সে এক ভিডিওবার্তায় এ কথা বলেন। এতে ট্রাম্প বলেন, ইসরাইলের সঙ্গে আমেরিকার সুসম্পর্ক তার শাসনামলের মতো ভালো আর কখনও ছিল না। খবর টাইমস অব ইসরাইলের। তিনি জাতিসংঘের মানবাধিকার পরিষদকে আমেরিকা ও ইসরাইলবিরোধী আখ্যায়িত করেন এবং ওই পরিষদ থেকে আমেরিকাকে বের হয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের পরমাণু সমঝোতা ছিল ‘অন্যায় ও একতরফা’। এ কারণে তার প্রশাসন এটি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করেছে। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ওই ভিডিওবার্তায় ট্রাম্পের দাবিগুলোর পুনরাবৃত্তি করে বলেন, বাইডেন ইসরাইলকে পৃষ্ঠ প্রদর্শন করে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সই করতে চান। ট্রাম্প ও পেন্সের ভিডিওবার্তা এমন সময় প্রকাশিত হলো।

যখন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান সম্প্রতি বলেন, ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু করার যে ঘোষণা দেওয়া হয়েছে তার প্রতি বাইডেন প্রশাসনের সমর্থন রয়েছে। ইরান ও ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে ঘোষণা করেছে, আগামী ২৯ নভেম্বর থেকে ভিয়েনা আলোচনা আবার শুরু হবে। ইরানের সাবেক প্রেসিডেন্ট রুহানির আমলে গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ছয় দফা আলোচনা করে ইরান। তবে সেসব আলোচনা থেকে চূড়ান্ত কোনো ফল বেরিয়ে আসেনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au