রাজনীতি

আসন্ন সাপাহার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে চান কার্ত্তিক সাহা

  • 10:11 am - November 07, 2021

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগা সাপাহার উপজেলার ১ নং সাপাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পেতে চান ইউনিয়ন আ.লীগ সিনিয়র সহ-সভাপতি শ্রী কার্ত্তিক সাহা। আসন্ন ইউপি নির্বাচন কে সামনে রেখে ইতিমধ্যে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে জনমত সৃস্টির লক্ষে মাঠে নেমেছেন বলে জানাগেছে।

তিনি বলেন, আমি জন্মসূত্রে আওয়ামী লীগ পরিবারের সন্তান। দীর্ঘ সময় দলীয় পদ না থাকলেও সাংগঠনিক সকল কর্মকান্ড ও কর্মসূচীতে সক্রিয় ছিলাম। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ছিলাম।

এরপর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দলীয় কর্মসূচী ও সাংগঠনিক সকল কর্মকান্ড সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসতেছি। ভোটের মাঠে ২০০৩ সালে প্রথম ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলাম। এরপর ২০০৮ সাল হতে ২০১১ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করি।

এসময়ে একজন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হিসাবে দল ও সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে এলাকায় সার্বিক উন্নয়নের ব্যপারে স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মহদোয়ের দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় বিগত প্রায় ৩ বছরে ১ নং সাপাহার ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়।

এরই ধারাবাহিকতায় পূর্বের অভিজ্ঞা কাজে লাগিয়ে সদর ইউনিয়নে উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে আসন্ন ১ নং সাপাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন তিনি। দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের দোয়া, আর্শীবাদ ও সমর্থন চেয়েছেন সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শ্রী কার্ত্তিক সাহা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au