জাতীয়

রবিবার থেকে চলবে গণপরিবহন, বাড়তে পারে ভাড়া

  • 9:05 am - November 06, 2021

জিল্লুর রহমান জয় : জনদুর্ভোগের কথা বিবেচনা করে চট্টগ্রাম নগরীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। আগামীকাল রোববার সকাল ৬টা থেকে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলবে। শনিবার (৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল। তিনি বলেন, ‘রোববার থেকে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলবে।

একটি পক্ষ রাস্তা বন্ধ করে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচলে বাধা প্রদান করে রাজনৈতিকভাবে ফায়দা লুটের চেষ্টা করছে। সেজন্য ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করা হয়েছে।’ তবে শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা  বলেন, ‘কেন্দ্রীয়ভাবে ধর্মঘট আহ্বান করা হয়েছে। আমরা সেখান থেকে এখনও কোনো সিদ্ধান্ত পায়নি। কেউ প্রত্যাহার করলে আমি জানি না।’

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে সারা দেশে বাস-ট্রাক ধর্মঘট শুরু করেছে বিভিন্ন পরিবহন মালিক সমিতি। রবিবার পর্যন্ত এই ধর্মঘট চলবে। শনিবার সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব সেভাবে আসেনি। এ বিষয়ে আমরা পরিবহন মালিক শ্রমিকদের বিভিন্ন সংগঠন রবিবার বেলা ১১টার দিকে আলোচনায় বসবো। সেখানে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো। এই মিটিং চলা পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।

বাস ভাড়া বৃদ্ধির আভাস দিয়ে তিনি বলেন, জ্বালানি তেলের দাম কমবে-এমন কোনো আভাস আমরা এখনও পাইনি। বৈঠকে পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। জ্বালানি তেলের দাম কমানো না হলে পরিবহনের ভাড়া বাড়ার সম্ভাবনা রয়েছে অনেকাংশে। সে বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন পরিবহন মালিক সমিতি ভাবতে শুরু করেছে। যাত্রীরা বলছেন, যদি তেলের দাম না কমে এবং গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়, তবে সাধারণ মানুষের ওপরই এর প্রভাব বেশি পড়বে।

তারা বলছেন, সাধারণ মানুষের আয় বাড়েনি। যদি ভাড়া বেড়ে যায়, তবে চলাচলে নাজেহাল হবেন যাত্রীরা। প্রতিদিনই ভাড়া নিয়ে ঝামেলার সৃষ্টি হবে পরিবহন শ্রমিকদের সঙ্গে। পরিবহন মালিক সমিতির একাধিক নেতারা বলছেন, সরকার যদি জ্বালানি তেলের দাম না কমায় তবে পরিবহনের ভাড়া বাড়ানো ছাড়া আর কোনো গতি থাকছে না। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সব সংগঠনে আলোচনা চলছে।

সড়ক পরিবহন শ্রমিক সংগঠনগুলোর সূত্র বলছে, রবিবার বেলা ১১টার দিকে এ বিষয় নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হবে। এরপর বিকাল ৩টার দিকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সেখানেই হয়তো ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।

পরিবহণ শ্রকিমরা বলছেন, ভাড়া বাড়ানো হলে যাত্রীদের সঙ্গে ঝামেলার সৃষ্টি হবে। কারণ অতিরিক্ত ভাড়া গুণতে সবারই কষ্ট হবে। এতে করে প্রতিদিন যাত্রীদের সঙ্গে কথা কাটাকাটি হবে। শনিবার রাজধানীর আব্দুল্লাহপুর কামারপাড়া মনজিল এক্সপ্রেস পরিবহনের টার্মিনালে সরেজমিনে গিয়ে দেখা যায়, অলস সময় পার করছেন চালক ও হেলপারসহ পরিবহণ শ্রমিকরা।

মনজিল এক্সপ্রেস পরিবহনের চালক সেলিম বলেন, আমরা ডিজেল লিটার প্রতি লিটার ৬৫ টাকা দরে নিতাম। চার সিঙ্গেল ট্রিপ মারতে ৪০ লিটার ডিজেল তেল দরকার হতো। সব মিলিয়ে চারটি ট্রিপে ২ হাজার ৬০০ টাকার তেল লাগতো। কিন্তু প্রতি লিটারে ১৫ টাকা বাড়ায় ডিজেলের দাম পরে ৮০ টাকা লিটার। এতে ৪০ লিটার তেলের জন্য খরচ হচ্ছে ৩ হাজার ২০০ টাকা। ৪ সিঙ্গেল ট্রিপে ৬০০ টাকা বেশি। এই বাড়তি খরচ তুলতে হলে ভাড়া বাড়াতে হবে, নয়তো প্রতি গাড়িতে ৬০০ টাকা লোকসান হবে।

বাসের এক সুপার ভাইজার সুমন মিয়া বলেন, করোনায় আমাদের গণপরিবহন বন্ধ ছিল। সেই সময় পরিবহনে লোকসান হয়েছে। এরপর পরিবহন চালু হলে লোকসান কাটিয়ে ওঠার সময় এলো। কিন্তু সরকার আবার জ্বালানি তেলের তাম বাড়িয়ে দিল। শুক্রবার থেকে আগামী রবিবার বাসসহ সব পরিবহন বন্ধ। এখন তিনদিন গাড়ি বন্ধ থাকায় আবার লোকসান। আমরা তো লোকসানের মধ্যেই আছি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au