খেলাধুলা

মেসিহীন পিএসজির হোঁচট

  • 8:48 am - November 04, 2021

জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল পিএসজি। আর বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছেন মরিসিও পচেত্তিনোর দল। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দুদলের ফিরতি দেখায় বুধবার রাতে লাইপজিগের কাছে হোঁচট খেল পিএসজি। ২-২ গোলে ড্র করেছেন মেসিবিহীন মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। এর আগের দেখায় জোড়া গোল করে পিএসজিকে জিতিয়েছিলেন লিওনেল মেসি একাই। কিন্তু হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে এ ম্যাচে মেসিকে বাদ রেখেই একাদশ তৈরি করেন পচেত্তিনো।

আর সেই মাসুলও গুনলেন পয়েন্ট হারিয়ে। মেসি না থাকলেও রেড বুল অ্যারেনায় পিএসজি দল তারকা সমৃদ্ধই ছিল। নেইমার-এমবাপ্পের সঙ্গে আক্রমণভাগে ছিলেন মেসির স্বদেশি অভিজ্ঞ অ্যাঞ্জেল ডি মারিয়া। তারকাবহুল আক্রমণভাগ নিয়েও অবশ্য জয়ের দেখা পাননি ফরাসি জায়ান্টরা। ঘরের মাঠে ম্যাচের ৮ মিনিটেই ক্রিশ্চোফার এনকুনকুর গোলে লিড নেয় লাইপজিগ। ২১ মিনিটে কিলিয়ান এমবাপ্পের পাসে সেই গোল শোধ দেন ওয়াইনাল্ডুম।  এর পর ৩৯ মিনিটে ডিফেন্ডার মার্কুইনহোসের পাসে গোল করেন এই ডাচ মিডফিল্ডার।

২-১ গোলে এগিয়ে স্বস্তির বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে নেমেও দুর্দান্ত খেলতে থাকে প্যারিসের দলটি। ব্যবধান আর বাড়াতে না পারলেও এগিয়ে থেকে জয়ের পথেই ছিল দলটি। কিন্তু যোগ করা সময়ে কপাল পুড়ে পিএসজির। ৯০ মিনিটে নিজেদের ডি বক্সে উড়ে আসা একটি বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করেন পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিক থেকে গোল করে শেষ মুহূর্তে দলকে সমতায় ফেরান ডমিনিক জোবস্লাই।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au