অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি
বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…
ক্রীড়া ডেস্ক: ইউরোপের বিভিন্ন দেশে ফুটবল ফের শুরু করার উদাহরণ সামনে রেখে এগোতে চাইছে ব্রাজিল। যে কারণে বৃহস্পতিবার থেকে দেশটিতে শুরু হয়েছে স্থানীয় ফুটবল লিগ কারিয়োকা চ্যাম্পিয়নশিপ। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে যে ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্ল্যামেঙ্গো বনাম বাঙ্গু। অতিমারির মধ্যেই ফুটবল ফেরানোর সিদ্ধান্তকে প্রবল সমালোচনা করেছে ব্রাজিলের দুই বিখ্যাত ক্লাব ফ্লুমিনেন্স ও বোতাফোগো। তাদের সঙ্গেই এই সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেন রোনাল্ডোও।
বুধবারেই করোনায় ব্রাজিলে মারা গিয়েছে ১,২৬৯ জন। সব মিলিয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন ৪৬,৫১০ জন। এরমধ্যেই ফুটবল ফিরল ব্রাজিলে। যার প্রবল সমালোচনা করলেন ব্রাজিলের বিশ্বজয়ী প্রাক্তন ফুটবলার রোনাল্ডো।
মাদ্রিদে এক অনুষ্ঠানে রোনালদো বলেন, ‘এই মুহূর্তে গোটা দেশের যা অবস্থা, তখন ব্রাজিলের কারিয়োকা ফুটবল শুরু করে দেওয়ার সিদ্ধান্তের আমি বিরোধী। ইউরোপের বিভিন্ন দেশে ফুটবল ফের শুরু করার উদাহরণ সামনে রেখে এগোতে চাইছে ব্রাজিল। কিন্তু তা করা হচ্ছে অতিমারির কথা বিবেচনা না করেই।’
বর্তমানে স্পেনের ক্লাব ভায়াদোলিদের মালিক রোনাল্ডো। সেখানেও জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে গত সপ্তাহে। কিন্তু বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে অতীতে খেলা এই ফুটবলার বলেছেন, ‘স্পেনে প্রতিযোগিতা ফের শুরু হয়েছে সংক্রমণের লেখচিত্র নিচের দিকে যাওয়ার পরে। স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তার পরিবেশ তৈরি হওয়ার পরে। সেখানে ব্রাজিলে সংক্রমণের হার তুঙ্গে। এই সময়ে ফুটবল ফেরানোর সিদ্ধান্ত একদম ভুল।’
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au