জাতীয়

প্রথম বাংলাদেশি প্রধানমন্ত্রী হিসেবে স্কটিশ পার্লামেন্টে শেখ হাসিনা

  • 5:30 am - November 03, 2021

স্কটিশ পার্লামেন্টে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তথা রাজনীতিবিদ যিনি এই সম্মানে ভূষিত হলেন। মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে স্কটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই প্রথম দেখলাম বিশ্ব নেতারা সংকট মোকাবেলায় একসাথে কাজ করার প্রয়োজনীয়তা বোধ করেছেন। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র কোভিডের বাস্তবতার কারণে। আমি এর আগে কখনো বিশ্ব নেতাদের মধ্যে একসাথে কাজ করার কোনো তাড়না দেখিনি।

স্কটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি এমপি ফয়ছল চৌধুরী এমবিই’র আয়োজনে এবং স্কটিশ পার্লামেন্টের স্পিকার আলিশন জনসনের আমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কটিশ সংসদ সদস্য, ব্যবসায়ী, রাজনীতিবিদ। এতে আরো উপস্থিত ছিলেন শেখ রেহানা, শেখ হাসিনা কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীসহ আরো অনেকে। ১৫ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমেই ধন্যবাদ জানান ফয়ছল চৌধুরী এমবিইকে এমন আয়োজন করার জন্য।

এছাড়া স্কটিশ জনগণের আতিথেয়তায় তিনি মুগ্ধতা প্রকাশ করেন। বক্তব্যে তিনি বাংলাদেশের গত ১ দশকের উন্নয়ন নিয়ে কথা বলেন। সেই সাথে বাংলাদেশের আগামী দশকের কর্ম ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে ধারনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, আমরা গ্লাসগোতে এসেছি সারা পৃথিবী মিলে পরিবেশ ও জলবায়ু উন্নয়নে একটি টেকসই পন্থা খুঁজে বের করার জন্য। সম্প্রতি আইপিসিসি সিক্স এসেসমেন্ট রিপোর্টের একটি গবেষণায় দেখা গেছে, পৃথিবীতে উষ্ণতা বেড়েছে মারাত্মক, আমাদের পৃথিবীকে উষ্ণতা থেকে রক্ষা করতে হবে।

মানুষের সৃষ্টি পরিবেশ বিপন্নতার জন্য বাংলাদেশের মতো দেশগুলো মারাত্মক ঝুঁকিতে রয়েছে। আমরা মাত্র শূন্য দশমিক ৪৭ শতাংশ অবদান রাখছি উষ্ণতা বৃদ্ধিতে কিন্তু পৃথিবীর বড় বড় দেশের জন্য আমাদের ঝুঁকি নিতে হচ্ছে মারাত্মক। তিনি বলেন, নিজস্ব তহবিলে বাংলাদেশ ক্লাইমেট ট্রাস্ট ফান্ড গঠন করেছে। ৪৮০ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করে বাংলাদেশ সরকার ৮০০ প্রজেক্ট হাতে নিয়েছে জলবায়ু রক্ষার গবেষনার জন্য। বাংলাদেশের ডেল্টা প্ল্যানে জলবায়ু রক্ষার জন্য বিশদ পরিকল্পনা নেয়া হয়েছে। শেখ হাসিনা স্কটিশ পার্লামেন্টের বক্তব্যে জলবায়ু সম্মেলনে যে ৪টি প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবও তুলে ধরেন। সব শেষে তিনি বাংলায় উপস্থিত স্কটিশ বাংলাদেশি কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানান।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au