রাজনীতি

ডিজি আজাদকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

  • 8:39 am - June 19, 2020
ডিজি আজাদকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

ঢাকা: ‘আগামী কয়েক মাস তো দূরের কথা আগামী দুই-তিন বছরেই বাংলাদেশ থেকে এই ভাইরাস দূর হবে না-’স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের এমন দাবির ফলে তাকে এক হাত নিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার যখন দিনরাত পরিশ্রম করে, মানুষের মনোবল চাঙ্গা রাখার জন্য নিয়মিত প্রয়াস চালিয়ে যাচ্ছেন, করোনা যোদ্ধাদের প্রতিনিয়ত সাহস দিচ্ছেন। তখন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কোনো কোনো কর্মকর্তারা করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য, জনমনে হতাশা তৈরি করছে।’

শুক্রবার ( ১৯ জুন) এক ভিডিও বার্তা তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি এ ধরনের সমন্বয়হীন, দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে নিজেদের বিরত রাখার অনুরোধ জানাচ্ছি। স্পর্শকাতর এ সময়ে দায়িত্বশীল পদে থেকে কারো দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাখা মোটেও সমুচিন নয়।’

তিনি বলেন, ‘এ সংকটে ফ্রন্টলাইনের কর্মরত যোদ্ধাদের অনেকে দেশ, জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। এ পর্যন্ত ৪২ জন চিকিৎসক, ২৬ জন পুলিশ সদস্যসহ নার্স, টেকনোলজিস্ট, সাংবাদিক, আনসার সদস্য প্রাণ দিয়েছেন। এমন পরিস্থিতিতে খুলনায় একজন চিকিৎসক হত্যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্খিত। আমি এর তীব্র নিন্দা জানাই। এবং নিহতদের ডাক্তার রাকিবের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

সকল সম্মুখযোদ্ধাকে আমি ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। মনে করিয়েদিতে চাই দেশরত্ন শেখ হাসিনার সরকার অন্যায়কে প্রশ্রয় দেন না। অন্যায়কারী যতই ক্ষমতাবানই হোক তার রেহাই নেই বলেও যোগ করেন সেতুমন্ত্রী।

দলীয় নেতাকর্মীদেরকে প্রশাসনকে সহযোগিতার আহবান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সংক্রমণের বর্তমান পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে, আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনকে সহযোগিতার আবারও আহ্বান জানাচ্ছি। আমাদের আশার শেষ ঠিকানা, চেতনার বাতিঘর দেশরত্ন শেখ হাসিনা দিন-রাত নিরলস পরিশ্রম করছেন। তার সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীরা অতীতের মত সাহসী ও মানবিক ভূমিকা পালন করবেন বলে আমার বিশ্বাস।’

জোনভিত্তিক লকডাউনের প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, ‘জোনভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত হওয়ার পরপরই দ্রুত এবং কার্যকর ভাবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। প্রতিষ্ঠা করতে হবে সু-সমন্বয়, সঠিক সমন্বয় সাধন সম্ভব হলে লক্ষ অর্জন সহজ হবে। আমি সংশ্লিষ্ট সকলকে নিভির মনিটরিং এবং পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নে শক্তিশালী টিম ওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। যে সকল এলাকায় লকডাউন করা হবে, সেসব এলাকার জনসাধারণকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি।’

এ পরিস্থিতিতে আমাদের হতাশ হওয়ার কারণ নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সংকট কাটিয়ে উঠবো আমরা, ইনশাআল্লাহ বলেও যোগ করেন ওবায়দুল কাদের।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au