ক্রাইম

কেরানীগঞ্জে আ’লীগ নেতাকে জখমের ঘটনায় থানায় দুই পক্ষের মামলা দায়ের

  • 9:00 pm - June 18, 2020
কেরানীগঞ্জে আ’লীগ নেতাকে জখমের ঘটনায় থানায় দুই পক্ষের মামলা দায়ের

মোঃএরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে তারানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য দুলাল খানকে কুপিয়ে জখমের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় দুই পক্ষেরই মামলা হয়েছে। গত রোববার বড় মনোহরিয়া গ্রামে নিজ বাড়ির সামনের সড়কে প্রকাশ্যে দুলাল খানকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে সাবেক জেলা আ,লীগ নেতা আবু সিদ্দিকের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী। ঘটনার পরপরই দুলাল খানের স্বজনরা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনায় দুই পক্ষই কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন। বুধবার তদন্ত শেষে দুটো অভিযোগই মামলা হিসাবে রুজু করেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম। দুলাল খানের পক্ষে ছোট ছেলে মতিউর রহমান মুন্না ও আবু সিদ্দিকের পক্ষে ভাগনে মাসুদ পারভেজ মামলা দুটো দায়ের করেন।

এদিকে মারধর করে আহত করার পরও উল্টো তাদের নামে মামলা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালে চিকিৎসাধীন দুলাল খান। এবিষয়ে দুলাল খানের বড় ছেলে মাহবুবুর রহমান বলেন, প্রকাশ্যে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে আমার বাবাকে মারধর ও কুপিয়েছে ২৭ মামলার আসামী আবু সিদ্দিক ওরফে গালকাটা সিদ্দিক, শিফাত, ফাহাদ, জাবেদ, শুক্কুর, মজিবুর রহমান সহ ১০/১২ সন্ত্রাসী। উপস্থিত লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করলেও সন্ত্রাসী সিদ্দিক ও তার সহযোগীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। সময়মতো আমরা ঘটনাস্থলে না পৌছালে ওরা আমার বাবাকে (দুলাল খানকে) মেরেই ফেলতো। বাবার মাথা, হাত, হাটু, কপাল, কাধসহ শরীরের বিভিন্ন জায়গায় অসংখ্য ছুরিকাঘাত ও হাতুড়ির আঘাতের চিহ্ন রয়েছে। ওই অবস্থায় আমরা বাবাকে বাচাঁতে হাসপাতালে নিয়ে আসি। অথচ এসব কিছু করার পর উল্টো আমাদের নামে থানায় মামলা হয়েছে। এটা মিথ্যা মামলা। অবশ্য আমাদের মামলাও নিয়েছে পুলিশ। তিনি অভিযোগ করেন, পুলিশ প্রাথমিক তদন্ত না করেই তাদের বিরুদ্ধে মামলা নিয়েছে। সুষ্ঠ তদন্ত করলেই এর সত্যতা পাওয়া যাবে।

আবু সিদ্দিকের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তার ফুপাত ভগ্নিপতি আব্দুল হাইয়ের নির্মানাধীন একটি দেয়াল ভেঙ্গে দেয় দুলাল খান। এসময় আব্দুল হাই বাধা দিতে গেলে দুলাল খান ও তার লোকজন আব্দুল হাইসহ তার স্বজনদের মারধর করে। এঘটনায় আব্দুল হাইয়ের ছেলে মাসুদ পারভেজ মামলা করেছে। পূর্ব শত্রæতার জের ধরে দুলাল খান এঘটনায় তাকে জড়াচ্ছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ বিরাজ করছে। এর জের ধরে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিক মামলা করেছে। গত ১৪ জুন উভয় পক্ষের যা ঘটেছে সেটাও পূর্ব শক্রুতার জের ধরেই ঘটেছে। এজন্য উভয় পক্ষের অভিযোগই রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au