ধর্ম

ব্রিটেন যাওয়া হলো না আজহারীর, থামতে হলো কাতারেই

  • 8:21 am - October 28, 2021

বাংলাদেশের ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ব্রিটেনে যাওয়া প্রায় বাতিল হওয়ার পথে। জানা গেছে, আজহারী মঙ্গলবার ভোর রাতে মালয়েশিয়া থেকে কাতার বিমানবন্দরে পৌঁছান, বুধবার সকালে যখন আজহারী লন্ডনের ফ্লাইটে উঠার জন্য সংশ্লিষ্ট গেইটে আসেন তখনই সেখান থেকে তার ব্রিটেনে আসার ফ্লাইটে উঠতে দেয়া হয়নি। কেন তাকে এই ফ্লাইটে উঠতে দেয়া হয়নি, অথবা তার ভিসা বাতিল করা হয়েছে কি না- এ সম্পর্কে এখনো কোন তথ্য জানা যায়নি। সর্বশেষ খবর অনুযায়ী, কাতার বিমানবন্দর থেকেই গত ১০/১২ ঘণ্টা ধরে চেষ্টা করা হয়েছে সমস্যা সমাধানের। তবে সর্বশেষ খবর অনুযায়ী, মাওলানা মিজানুর রহমান আজহারীকে ৯৬ ঘণ্টার একটি ট্রানজিট ভিসা দেয়া হয়েছে।

জানা গেছে, মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে ব্রিটেনে আইওন টিভির আমন্ত্রণে যাচ্ছিলেন। ৩১ অক্টোবর থেকে লন্ডনসহ ব্রিটেনের ৫টি শহরে ইসলামী বক্তৃতার আয়োজন করা হয় ব্রিটেনের আইওন টিভির পক্ষ থেকে। এ উপলক্ষে ১৫ পাউন্ড থেকে শুরু করে ১০০ পাউন্ড মূল্যের টিকেট বিক্রি করা হচ্ছে ব্রিটেনে বিভিন্ন শহরে। আজহারী আসার খবরের পর থেকেই কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আয়োজক টিভির ব্যানারে আজহারীর আগমনকে স্বাগত জানিয়েছেন আবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে শুরু করে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের সপক্ষের অনেক মানুষ আজহারীর সফরের বিরোধিতা করে আসছিলেন।

অনেকেই ব্রিটিশ এমপি থেকে শুরু করে হোম অফিসসহ বিভিন্ন সংশ্লিষ্ট জায়গায় মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বক্তব্য যেখানে অন্য ধর্মকে আঘাত করা হয়েছে, যেসব বক্তব্য ঘৃণা ছড়ায় এমন সব ভিডিও পাঠানো হয়েছে । সফর বাতিল হওয়ার বিষয়ে আয়োজক আইওন টিভির সিইও আতাউল্লাহ ফারুকের সাথে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করার পর তিনি ফোন করে এই প্রতিবেদকের সাথে কথা বলেছেন। তবে তিনি অফিসিয়াল কোনো মন্তব্য করেননি। এছাড়া মিজানুর রহমান আজহারীর মালয়েশিয়ার নাম্বারের হোয়াটসআপে ফোন দেয়া হলেও ফোন রিসিভ করা হয়নি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au