খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • 6:20 am - October 27, 2021

টি-টোয়েন্টি ক্রিকেটে পথচলা শুরুর ১৫ বছরে এসেও ইংল্যান্ডের সাক্ষাৎ পায়নি বাংলাদেশ। অবশেষে বিশ্বকাপে আজ এই সংস্করণে প্রথম ইংলিশদের মুখোমুখি হবে টাইগাররা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার বিকেল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরিষ্কার ফেভারিট হিসাবে মাঠে নামবে ইংল্যান্ড। অনেকদিন ধরেই ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের মুকুট নিজেদের মাথায় দিয়ে রেখেছেন মরগান-মালানরা। আসরের প্রথম ম্যাচে রাজার মতোই জিতলেন তারা। আগ্রাসী হয়ে খেলে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে গুঁড়িয়ে দিলেন ইংলিশরা।

৬ উইকেটের দাপুটে জয়ে ফুরফুরে মেজাজে আছে ইংলিশরা। বাংলাদেশের বোলারদের পেলে বাটলাররা তুলোধোনা করে ছাড়বে- এমনটা বোঝাই যাচ্ছে। অন্যদিকে গ্রুপপর্বের বাধা ডিঙ্গিয়ে মূলপর্বে সুযোগ পেয়ে প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৭১ রান করেও বাজে ফিল্ডিংয়ের কারণে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। তবে বাংলাদেশও ছেড়ে দেবার পাত্র নয়। সুযোগের অপেক্ষায় থাকবে টাইগাররা। আর তা লুফে নিয়েই ম্যাচভাগ্য নিজের পকেটে পুরতে পারেন মাহমুদউল্লাহ।

এদিকে এমন কঠিন প্রতিপক্ষের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামবেন মাহমুদউল্লাহ তা নিয়ে কৌতুহল থেকেই যায়া।  আজ বাংলাদেশ একাদশে শ্রীলংকার বিপক্ষের ম্যাচে একাদশে অন্ততপক্ষে দুটো পরিবর্তন আসতে পারে। একটি হচ্ছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। যিনি পিঠের ব্যথায় ম্যাচ থেকে ইতোমধ্যে ছিটকে গেছেন। তার জায়গায় মূল দলে ঢোকার সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। অন্যদিকে পেসার তাসকিনকে বসিয়ে শরীফুল ইসলামকে নেওয়া হতে পারে বলে গুঞ্জন চলছে।

এদিকে শ্রীলংকার ম্যাচে সহজ দুটি ক্যাচ ছেড়ে সমালোচনার বেড়াজালে আটকে আছেন ওপেনার  লিটন দাস। তার ব্যাটেও রান আসছে না। তাই ইংল্যান্ডের বিপক্ষে তার একাদশে থাকা নিয়ে শংঙ্কা রয়েছে। তার বদলে একাদশে ফের ফিরতে পারেন সৌম্য সরকার। আসরে এখন পর্যন্ত ২ ফিফটি পাওয়া ওপেনার নাঈম শেখের সঙ্গে এখন কে নামবেন ওপেনিংয়ে তা নিয়ে সংশয় রয়ে গেছে।

একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রুবেল হোসেন/শরিফুল ইসলাম,  নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:

জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিং, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au