জাতীয়

দাম বাড়ছে আটা-ময়দার সঙ্গে চালের

  • 5:34 am - October 25, 2021

রাজধানীর খুচরা বাজারে আটা-ময়দার সঙ্গে নতুন করে বাড়ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে সরু ও মাঝারি আকারের চালের দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা। পাশাপাশি বাজারে ব্রয়লার মুরগি ও ভোজ্যতেল চড়া দামে বিক্রি হচ্ছে। যে কারণে পণ্যগুলো কিনতে ক্রেতার বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে। এদিকে রোববার সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, প্রতি কেজি সরু চাল সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ৪৮ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ২ দশমিক ৯১ শতাংশ বেশি দরে।

প্রতি কেজি প্যাকেট জাত আটা বিক্রি হচ্ছে ৬ দশমিক ৬৭ শতাংশ। পাশাপাশি প্যাকেটজাত ময়দা প্রতি কেজি বিক্রি হচ্ছে ২ দশমিক ১১ শতাংশ বেশি দরে। প্রতি লিটার ভোজ্যতেল বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩ দশমিক ৯২ শতাংশ, প্রতি কেজি ব্রয়লার মুরগি ২ দশমিক ৭৮ শতাংশ, আলু ১১ দশমিক ১১ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে। রাজধানীর মালিবাগ কাঁচাবাজারের খালেক রাইস এসেন্সির মালিক ও খুচরা চাল বিক্রেতা মো. দিদার হোসেন বলেন, এই সময় চালের দাম বাড়ার কথা নয়।

কিন্তু মিল পর্যায় থেকে চালের দাম বাড়ানোর কারণে পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বাড়ছে। সে ক্ষেত্রে প্রতি কেজি সরু চাল আগে সর্বনিম্ন ৫৬ টাকায় পাওয়া গেলেও এখন বিক্রি হচ্ছে ৫৮-৫৯ টাকা। আর সপ্তাহ খানেক আগে সর্বোচ্চ ৬৬ টাকায় পাওয়া গেলেও এখন বিক্রি হচ্ছে ৬৮ টাকা। এ ছাড়া মাঝারি আকারের চাল প্রতি কেজি বিক্রি হয়েছে ৫৭ টাকা, যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৫৫ টাকা। রাজধানীর বাজারে খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার প্রতি কেজি প্যাকেটজাত আটা বিক্রি হয়েছে ৩৮-৪২ টাকা; যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা।

পাশাপাশি প্রতি কেজি প্যাকেটজাত ময়দা বিক্রি হয়েছে ৫২ টাকা। যা এক সপ্তাহ আগে ৫০ টাকায় বিক্রি হয়েছে। প্রতিলিটার খোলা সয়াবিন বিক্রি হয়েছে ১৪৫ টাকা, যা সপ্তাহখানেক আগে ১৪০ টাকায় বিক্রি হয়েছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন বিক্রি হয়েছে ৭৩০ টাকা, যা আগে ৭২০-৭২৫ টাকা ছিল। এক লিটার পাম অয়েল সুপার বিক্রি হয়েছে ১৪০ টাকা, যা আগে ১৩৫ টাকা ছিল। রাজধানীর কাওরানবাজারে নিত্যপণ্য কিনতে আসা মো. রাকিব বলেন, সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়তি। এর মধ্যে চালের দাম বাড়তে শুরু করেছে।

এমন হলে খেয়ে বাঁচা খুব মুশকিল হয়ে যাবে। তাই বাজার তদারকি করতে হবে। তা না হলে ক্রেতার নাভিশ্বাস আরও বাড়বে। জানতে চাইলে বাজার তদারকি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক উপ-পরিচালক পর্যায়ের এক কর্মকর্তা বলেন, বাজারে পণ্যের দাম ভোক্তাবান্ধব রাখতে অধিদপ্তরের পক্ষ থকে সার্বিকভাবে বাজার তদারকি করা হচ্ছে। অনিয়ম সামনে এলেই আইনের আওতায় আনা হচ্ছে। এতে কিছু কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। পাশাপাশি অভিযান অব্যাহত আছে, আশা করি দাম আরও কমে আসবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au