আব্দুল্লাহপুর থেকে মঞ্জু মোল্লা : রাজধানীর ব্যস্ততম এলাকা এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর, ও টঙ্গী এলাকায় ব্যাপক যানজট দেখা গেছে। আজ রবিবার (২৪ অক্টোবর) সরোজমিনে এ এলাকা ঘুরে এসব যানজটের চিত্র ছিল চোখে পড়ার মতো।
আব্দুল্লাহপুর থেকে মিরপুরের পথযাত্রী ফয়সাল আহমেদ বলেন, সকালে আব্দুল্লাহপুর এসেছি অনেক সময় লেগেছে আল্লাহ জানে এখন যেতে কত সময় লাগে।
গাজীপুরে যাত্রী মামুন বলেন, ঢাকা শহরের যানজট আর যাবে না। কত উন্নয়ন হলো কিন্তু সাধারণ মানুষের কষ্ট থেকে গেল।
আব্দুল্লাহপুর মোড় কথা হয় রাজুর সঙ্গে, তিনি বলেন রাস্তার কাজ করায় এবং এ এলাকা ব্যস্ততম হওয়ার কারণে সব সময় যানজট লেগে থাকে। তিনি অভিযোগ করে বলেন, মাসের ৩০ টা দিন এ এলাকায় যানজট থাকে।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহপুর মোড়ে ডিউটিরত ট্রাফিক পুলিশ অফিসার (টিআই) সাজ্জাদ হোসেন বলেন, টঙ্গী ও আব্দুল্লাহপুর মোড়ে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে।
সাজ্জাদ বলেন, রাস্তার কাজ চলমান থাকায় এ এলাকায় যানজট বেশি মনে হচ্ছে। তবে এখন সব রাস্তাঘাট স্বাভাবিক। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সবসময় সোচ্চার রয়েছে যাতে সাধারণ মানুষের কোন ভোগান্তি না হয়।
নতুন সময়/মঞ্জু