খেলাধুলা

ভারত-পাকিস্তান ক্রিকেট মহাযুদ্ধ আজ

  • 8:56 am - October 24, 2021

উপমহাদেশের বিশাল বাজার ধরতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর জন্য ছুটির দিনের ‘প্রাইম টাইম’ বেছে নিয়েছে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। বাংলাদেশ সময় আজ রাত ৮টা ১৫ মিনিটে ন্যুক্যাম্পে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। টিভিতে খেলা দেখা দর্শকদের জন্য সময়টা আদর্শ হলেও একইদিনে ক্রিকেটের এল ক্লাসিকো পড়ে যাওয়ায় লা লিগা কর্তৃপক্ষের পরিকল্পনা মাঠে মারা যেতে পারে! উপমহাদেশের রবিবাসরীয় মেন্যুতে মেসিবিহীন এল ক্লাসিকোর চেয়ে ঢের লোভনীয় ব্যাঞ্জন রয়েছে।

ক্রিকেটে সব ম্যাচের সেরা ম্যাচ ভারত-পাকিস্তান মহারণ আজ। সেটাও বিশ্বকাপ মঞ্চে। দুবাইয়ে রাত ৮টায় সুপার টুয়েলভের এই অগ্নিগর্ভ লড়াই দিয়েই এবারের টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে চিরবৈরী দুই পড়শি। ভারত-পাকিস্তান ম্যাচের উন্মাদনা বরাবরই উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে গোটা ক্রিকেটবিশ্বকে আচ্ছন্ন করে ফেলে। রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন দুদলের দ্বিপাক্ষিক লড়াই বন্ধ থাকায় ক্রিকেটের এল ক্লাসিকোর আবেদন আরও বেড়েছে। এখন শুধু আইসিসি ও এসিসির টুর্নামেন্টেই দেখা হয় দুই দেশের।

এবারের আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সবশেষ মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। টি ২০ বিশ্বকাপের প্রথম দুই চ্যাম্পিয়ন এই সংস্করণে শেষবার মুখোমুখি হয়েছিল ২০১৬ সালের ফেব্রুয়ারিতে, এশিয়া কাপে। যুগে যুগে অনেক কালজয়ী লড়াই উপহার দিয়েছে এ দুই দল। কিন্তু বিশ্বকাপ মঞ্চে এই লড়াইয়ের ইতিহাস একেবারে একপেশে। ওয়ানডে বিশ্বকাপে সাতবার ও টি ২০ বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ১২ ম্যাচেই হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে। এবারও বাবর আজমের পাকিস্তানের বিপক্ষে বিরাট কোহলির ভারতকে এগিয়ে রাখছেন ক্রিকেটবোদ্ধারা।

অননুমেয় চরিত্রের জন্য পাকিস্তানের সম্ভাবনা কখনোই উড়িয়ে দেওয়া যায় না। তবে শক্তি-সামর্থ্য ও ধারাবাহিকতার প্রশ্নে অনেক এগিয়ে ভারত। এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার তারা। অধিনায়ক কোহলির হাতে আছে রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন ও বরীন্দ্র জাদেজার মতো মারণাস্ত্র। আইপিএলের শেষভাগ সংযুক্ত আরব আমিরাতে হওয়ায় কন্ডিশনও তাদের চেনা। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতিটাও দারুণ হয়েছে কোহলিদের।

প্রতিভার কমতি নেই পাকিস্তান দলেও। অধিনায়ক বাবর আজম সময়ের সেরা ব্যাটারদের একজন। মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদির পাশাপাশি ব্যবধান গড়ে দিতে পারেন দুই বুড়ো শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। নিজেদের সামর্থ্যে আস্থা রেখেই এবার অতীত ভুলে বিশ্বকাপ মঞ্চে ভারতের গেরো খোলার স্বপ্ন দেখছেন বাবর আজম। শনিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নতুন ইতিহাস লেখার প্রতিশ্রুতি দিলেন পাকিস্তান অধিনায়ক, ‘সত্যি বলছি, অতীত পেছনে ফেলে এসেছি আমরা।

নির্দিষ্ট দিনে আমরা আমাদের সামর্থ্য ও আত্মবিশ্বাসকে পারফরম্যান্সে অনূদিত করে ভালো ফল বের করে নিতে চাই। রেকর্ডের জন্মই হয় ভাঙার জন্য। এবার আমরা নতুন ইতিহাস লিখতে চাই। দেশ ছাড়ার আগে আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান তার ১৯৯২ বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগাভাগি করে ভারতের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন। সেটাই করব আমরা।’ভারত অধিনায়ক বিরাট কোহলিও অতীতের সাফল্যে বুঁদ না হয়ে সমীহের চোখে দেখছেন পাকিস্তানকে, ‘আমরা কখনো অতীতের পারফরম্যান্স বা রেকর্ড নিয়ে আলোচনা করি না।

এতে মনোযোগ নড়ে যায়। নিজেদের প্রস্তুতি ও নির্দিষ্ট দিনে পরিকল্পনার সঠিক বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কাছে পাকিস্তান সবসময়ই শক্তিশালী দল। তাদের বিপক্ষে সেরা ক্রিকেটই খেলতে হবে আপনাকে। কারণ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে পাকিস্তানের।’ ভারত অধিনায়ক হিসাবে এটাই শেষ টুর্নামেন্ট কোহলির। এরপরই তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন, সেই ঘোষণা দিয়েছেন আগেই।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au