খেলাধুলা

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার লড়াই দিয়ে সুপার টুয়েলভ শুরু

  • 6:44 am - October 23, 2021

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১ এর সুপার টুয়েলভ তথা মূলপর্ব শুরু হচ্ছে আজ শনিবার (২৩ অক্টোবর) থেকে। আজ রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বিকেল চারটায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আর রাত ৮টায় অপর ম্যাচে লড়বে ২০১৬ সালের রোমাঞ্চকর ফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। গ্রুপ ওয়ানের প্রথম হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে ইতিবাচক খেলার প্রত্যয় অজিদের। অন্যদিকে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে চায় প্রোটিয়ারা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ট্রফির স্বাদ পায়নি অজিরা। ওয়েস্ট ইন্ডিজে ২০১০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে অধরাই থেকে যায় অস্ট্রেলিয়ার শিরোপা স্বপ্ন। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে অজিদের সাম্প্রতিক পারফরমেন্স কিছুটা হলেও চিন্তার কারণ। সবশেষ ১০ ম্যাচের ৮টিতে হেরেছে দলটি। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‌’প্রতিটি ম্যাচে আমরা পাওয়ার প্লেকে গুরুত্ব দিচ্ছি। ব্যাটাররা সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারলে, সেটি জয়ের পথে বড় ভূমিকা রাখবে।

দীর্ঘদিন আমরা খেলার সুযোগ পাইনি। তারপরও ইতিবাচক ক্রিকেট খেলে জয়ের লক্ষ্য আমাদের।‌’ অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা জানান, ‌’প্রথম ম্যাচ কিছুটা চাপ থাকবে। দলের ক্রিকেটাররা সেরাটা দিতে প্রস্তুত। প্রতিপক্ষকে সমীহ করছি। এই ফরমেটে সব বিভাগে পজিটিভ ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ। জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে চাই।‌’ বিশ্বমঞ্চে ২০১২ সালে একবারই দেখা হয়েছিল। দু’দলের সেই ম্যাচে সাফল্যের মুখ দেখেছিল অস্ট্রেলিয়া।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au