সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে জেলার নাচোর থানাধীন খোরশেদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় হত্যা মামলার পলাতক আসামী মোঃ মিজানুর রহমান (২২) কে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোর থানাধীন কাতলা কান্দর গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে মোঃ মিজানুর রহমান নাচোল থানার গত ০১/০২/২০১৮ ইং তারিখের মামলা নং ০২ এর ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ এর হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী পলাতক ছিলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে নাচোল উপজেলার খোরশেদপুর থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন খেসবা এলাকায় গত ১/০২/২০১৮ইং তারিখ রাত আনুমানিক ২ ঘটিকার সময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম এনামুল হককে ধৃত আসামীস অজ্ঞাতনামা আসামীগণ হাত পাঁ বেঁধে নির্মমভাবে হত্যা করে।