বৃষ্টির মধ্যেও ৪শ’ পরিবারের মধ্যে কাউন্সিলর মানিকের ফ্রি নিত্য প্রয়োজনীয় বাজার উপহার
নতুন সময়: মহামারী করোনা ভাইরাসের সংক্রমনের কারণে অসহায় হয়ে পড়া কর্মহীন ও দরিদ্র মানুষদের তালিকা তৈরি করে তাদের ফ্রি সবজিসহ নিত্যপণ্য দিচ্ছে ২৬ নং ওয়ার্ড কাউন্সিল হাসিবুর রহমান মানিক।
এরই ধারাবাহিকতায় বৃষ্টির মধ্যেও ৪শ’ পরিবারের মধ্যে কাউন্সিলর মানিক ফ্রি সবজিসহ নিত্য প্রয়োজনীয় বাজার উপহার দেন তার এলাকায় বসবাসরত সাধারণ মানুষদের।
প্রতি সপ্তাহের বুধবার তালিকাভুক্ত পরিবার মাত্র ১ মিনিট অবস্থান করে বিনামূল্যে সবজি নিতে পারবেন ২৬ নং ওয়ার্ড এর সাধারণ মানুষেরা।
দেখা যায় লালবাগে অবস্থিত শহীদ হাজী আবদুল আলীম খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওয়ামীলীগ মনোনিত ২৬ নং ওয়ার্ড কাউন্সিল হাসিবুর রহমান মানিক।
এদিকে বাপমা লিমিটেডের আয়োজনে এই ১ মিনিটের বাজারটিতে গ্রামের টাকটা, শাক সবজি পেয়ে খুবই আনন্দ প্রকাশ করেন এলাকাবাসী।
জানা যায়, নব নির্বাচিত মেয়র বেরিস্টার শেখ ফজলে নুর তাপস প্রথম দিনের ‘১ মিনিটের এই বাজারটি অনলাইনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপর থেকেই মানিকের এই সমাজ সেবা কার্যক্রম চলছে। সংক্রমন রোধে তিনি অসহায় মানুষের পাশে আছে।
নতুন সময়/টিআই