ঘটনা প্রবাহ

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মটরসাইকেল আরোহী নিহত

  • 12:18 pm - October 21, 2021

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মঞ্জুরুল ইসলাম (৫০) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী পৌর শহরের বড় ব্রিজের উপর দিয়ে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল ইসলাম( ৫০) পার্বতিপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাঠিকাঘাট গ্রামের মৃত মো:নজির সরকারের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো:আশ্রাফ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এস্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ফুলবাড়ী পৌর শহরের বড় ব্রিজের উপর দিয়ে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে মটরসাইকেল আরোহী মঞ্জুরুল ইসলামকে একটি অটো রিক্সা ধাক্কা দিলে তিনি পড়ে যান। এসময় পিছন দিক থেকে আসা ট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যান।

অহত অবস্থায় স্থানীয়রা মটরসাইকেল আরোহি মঞ্জুরুল ইসলামকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

দিনাজপুর যাওয়ার পথেই তিনি মৃত্যু বরন করেন। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্ত করা হয়েছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au