রাজনীতি

বিনোদপুর ইউনিয়ন নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী দেলওয়ার হোসেনের গণসংযোগ

  • 8:00 am - October 20, 2021

সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৮নং বিনোদপুর ইউনিয়নে নৌকা প্রতিকের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ দেলওয়ার হোসেন গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। রাতদিন পাড়া মহল্লায় ছুটে বেড়াচ্ছেন দলীয় নেতা কর্মী সমর্থক সহ সর্বস্তরের মানুষের কাছে। দেলওয়ার হোসেন দুই বারের সাবেক, সফল চেয়ারম্যান ছিলেন।

এলাকায় বেশ জনসমর্থন আছে সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমান বিনোদপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলওয়ার হোসেনের। গত ১৯ শে অক্টোবর রাতে তিনি পুরো ইউনিয়ন ঘুরে গণসংযোগ অব্যাহত রেখেছেন। গণসংযোগের সময় তিনি নৌকা প্রতিকে সবার সমর্থন চেয়ে সবার সাথে মিলে মিশে ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ করে যেতে চান।

এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন বিনোদপুর শাখা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ সামাদ, ৮নং ওয়ার্ড সম্পাদক মোঃ জার্মান আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, ইউনিয়ন শাখার শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আঃ মকিম, ইউনিয়ন শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মামুনার রশিদ বিশু ও সাধারণ সম্পাদক অসিম কামাল তাজ, ইউনিয়ন

যুবলীগের সভাপতি, মোঃ শরিফুল ইসলাম ডুডু,
যুবলীগের সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল, সহ-সভাপতি মোঃ শামিম, ইউনিয়ন সহ-সভাপতি ফয়সাল কবির, প্রচার সম্পাদক মোঃ আমানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মোঃ দেলওয়ার হোসেন ১৯৯৬ সালের আন্দোলনে ৫৪ দিনের কারাবরণ করেন। সাবেক ছাত্রলীগ নেতা ১৯৯৭-২০০৩ এবং ২০০৩-২০১১ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্বে থেকে ইউনিয়নের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছিলেন বলে বর্তমানে তিনার একটা জোরালো সমর্থন আছে বলে সরজমিনে প্রতিয়মান হয়। গণসংযোগকালে উৎসুক এলাকাবাসী আগ্রহ সহকারে মোঃ দেলওয়ার হোসেনের সাথে মোলাকাতের জন্য ছুটে আসেন। দেলোয়ার হোসেন জাতীয় নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনের দলীয় দায়িত্ব পালনকালে সফল আহবায়ক’র স্বাক্ষর রাখেন।

তিনি রাজনৈতিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দলের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। রাজনৈতিক জীবনে সবার কাছে পরিচিত এক মুখ মোঃ দেলওয়ার হোসেন। তিনি আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতিকে আওয়ামলীীগের দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে প্রতি পাড়া, মহল্লায় উন্নয়ন করে যাবেন বলে আশ্বাস দেন। তিনি জীবনের শেষ সময়টুকু পর্যন্ত জনকল্যাণমূলক কাজ করে যেতে চান।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au