আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ভারতে মুসলিম নিধনের চিত্র

  • 6:23 pm - October 19, 2021

ভারতের আসামে সরকারি বাহিনী কর্তৃক মুসলমানদের উচ্ছেদ ও তাদের নির্যাতনের একটি চিত্র উঠে এসেছে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে। অনুসন্ধানি এ প্রতিবেদনটি রোববার নিউইয়র্ক টাইমসের অনলাইন ভার্সনে প্রকাশ করা হয়।

প্রতিবেদনটিতে বলা হয় : পুলিশ তার বাড়ি পুড়িয়ে দিচ্ছে, অসহায়ের মতো দৃশ্যটি দেখলেন আহমদ আলী। তারা ঝাঁকে ঝাঁকে এলো গ্রামটিতে, উচ্ছেদবিরোধী শান্তিপূর্ণ প্রতিবাদে লাঠিচার্জ করলো। যখন বিক্ষোভকারীরা পাল্টা জবাব দেয়ার চেষ্টা করলো, তখন চালানো হলো গুলি।

এতে নিহত হলো ১২ বছর বয়সী এক বালকসহ দুজন। পরে পুলিশ গ্রামের বাড়িগুলোতে আগুন ধরিয়ে দিলো। এ আগুনে পুড়ে গেল গবাদি পশুসহ ঘরের সবকিছু। এক ভিডিওতে জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বলছিলেন আহমদ আলী- ‘দয়া করে দেখুন, আমরা কি মিথ্যা বলছি?’ দেশটির দক্ষিণাঞ্চলের গতমাসের এ সহিংসতার ভিডিও ও বর্ণনা ভারতের অনেকাংশকে ব্যথিত করেছে।

ভাইরাল হওয়া এ ভিডিও বিশ্ববাসীর দৃষ্টিও আকর্ষণ করেছে। স্থানীয় প্রশাসন বলছে, একটি বৃহৎ কৃষি প্রকল্প বাস্তবায়নের জন্য ‘অবৈধ বাংলাদেশীদের’ লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু সাক্ষাৎকার এবং হাতে পাওয়া ডকুমেন্ট পর্যালোচনা করে নিউইয়র্ক টাইমস জানতে পেরেছে বাস্তুচ্যুত করা বাসিন্দাদের অনেকেরই ভারতের বৈধ নাগরিকত্ব রয়েছে।

তাদের বৈধ অধিকার রয়েছে রাষ্ট্রমালিকানাধীন ভূমিতে বসবাসের। সরকারের সমালোচকরা বলছেন, উচ্ছেদের বিষয়টি মূলত কেন্দ্রীয় সরকারি দলের দেশটির মুসলিম বিরোধী বৃহৎ প্রচারণা ও পদক্ষেপের অংশ।

দেশটির রাষ্ট্র কর্তৃক বাস্তুচ্যুত মানুষদের একটি সংগঠনের সহ-সভাপতি স্বপন কুমার ঘোষ বলেন, ‘তারা চায় মুসলমানরা হিন্দুদের দয়ায় কোনোরকমে বেঁচে থাকুক।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) হিন্দু জাতীয়তাবাদকে উস্কে দিয়ে এমন উদ্যোগ নিয়েছে, যাতে বিপদে পড়েছে দেশটির ২০ লাখেরও বেশি মুসলমান।

২০১৯ সালের ডিসেম্বরে ভারত শরণার্থী বিষয়ক একটি আইন করে যেখানে পার্র্শ্বতী দেশগুলো থেকে আগত হিন্দু ও অন্য আরো পাঁচটি ধর্মের বাসিন্দাদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়।

কিন্তু সেখানে স্থান পায়নি মুসলমানরা। কয়েকটি রাজ্যে এমন একটি আইন বলবৎ করা হয়েছে, যেখানে বিয়ের মাধ্যমে ধর্ম পরিবর্তনকে ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়ে তা নিষিদ্ধ করা হয়েছে। সবচেয়ে কঠিন পদক্ষেপ নেয়া হয়েছে এক-তৃতীয়াংশ মুসলিম জনগোষ্ঠীর রাজ্য আসামে।

২০১৯ সালের গ্রীষ্মে নাগরিকত্ব পর্যালোচনার নামে নাগরিকত্বহারা করা হয়েছে ৩ লাখ ৩০ হাজারের মতো মানুষকে, যাদের বেশিরভাগই গরিব ও মুসলমান। আর এখন রাজ্যটিতে হিমান্ত বিশ্ব শর্মার প্রশাসন জোর করে উচ্ছেদ করছে হাজারো মানুষদের, যাদেরকে তারা সন্দেহভাজন বিদেশী বলে চিহ্নিত করছে।

স্থানীয় জনগণ ও মানবাধিকার গ্রুপগুলো বলছে, উচ্ছেদ করা মানুষগুলো প্রধানত মুসলমান। বিশ্ব শর্মা সরকার সম্প্রতি রাজ্যের আদিবাসীদের মাঝে ভূমি পুনঃবণ্টনের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। দলের নেতারা ইতিমধ্যেই বিশ্ব শর্মাকে তাগিদ দিয়েছেন আরো বেশি উচ্ছেদ অভিযান চালাতে এবং বসতিপূর্ণ জায়গাগুলোতে আরো বেশি কৃষি প্রকল্প বাস্তবায়ন করতে।

এ ব্যাপারে আসামের কোনো কর্মকর্তা বা দলীয় কোনো নেতা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা এটিকে মুসলিমবিরোধী উচ্ছেদ অভিযান বলতে অনিচ্ছুক। তিনি বলছেন, তাদের এ কাজে ‘জনগণের সমর্থন রয়েছে’।

এ অভিযান এমন একটি অঞ্চলে হচ্ছে, যে অঞ্চলটি সবুজ পাহাড় ও চা বাগানের জন্য বিখ্যাত। সেখানকার অনেক মানুষ নিজেদেরকে ভারতীয় বলে পরিচয় দেয়ার আগে আসামি বলে পরিচয় দিতেই বেশি সাচ্ছন্দ্যবোধ করেন। সূত্র : নিউইয়র্ক টাইমস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au