ঘটনা প্রবাহ

নাচোলে প্রভাবশালীর ঘর ভেঙ্গে পড়লো গরীবের বাড়ির উপর, আহত ২

  • 6:14 pm - October 19, 2021

নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক প্রভাবশালীর মাটির দোতালা ঘর ভেঙ্গে পড়লো গরীবের বাড়ির উপরে। এ ঘটনায় দুই নারী চাপা পড়ে আহত হয়ে নাচোল হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন, নাচোল ফুরশেদপুর গ্রামের আলী হাসান এর মেয়ে আন্জুয়ারা (২৪) ও আখি (২২) ।

ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামে । ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ পরিবার ফুরশেদপুর গ্রামের মৃত পানা উদ্দিনের ছেলে আলী হাসান টুসু জানান, প্রায় ৮ বছর পুর্বে তার প্রতিবেশী আবুল হোসেন দোতালা বাড়িতে বসবাস বন্ধ করেদেন এবং ৩ বছর পূর্বে বাড়িটির টিন খুলে নেয়।

সে সময় থেকেই বাড়িটি পরিত্যাক্ত বাড়ি হিসেবে পড়ে থাকে বলে প্রতিবেশীরা জানান। ইতো পূর্র্বে বাড়িটি ভেঙ্গে ফেলার জন্য প্রতিবেশী আলী হাসান টুসু বারবার প্রভাব শালী আবুল হোসেনকে তাগাদা দিলেও তার কথায় কর্ণপাত করেননি তিনি।

তবে এ বিষয়ে আবুল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে বাড়িটি ভেঙ্গে ফেলার জন্য বলা হয়েছে এবং তাদেরকে বাড়ি ভাঙ্গার মজুরিও দিতে চেয়েছি কিন্তু তারা সে বিষয়টি আমলে নেয়নি।

বর্তমানে পরিত্যাক্ত বাড়িটি হেলে পড়েছে এবং যে কোন সময় আবারো বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আলী হাসান টুসু জানান। তিনি আতংকিত হয়ে নিজ বাড়িতে এখন পরবাসী হয়ে পড়েছেন। এ বিষয়ে নাচোল থানার ওসি সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au