আন্তর্জাতিক

২১৫ শিশুর মরদেহ পাওয়া সেই এলাকায় ক্ষমা চাইতে গেলেন ট্রুডো

  • 5:33 am - October 19, 2021

দুই দফায় চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানোর পরও ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপস আদিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করতে না যাওয়ার ঘটনায় তাদের কাছে ক্ষমা চাইতে সোমবার ওই এলাকা ভ্রমণ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিবিসির খবরে বলা হয়, তিনি সেখানে গিয়ে আদিবাসী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কাছে ওই ঘটনার জন্য ক্ষমা চান।

এর আগে ওই আমন্ত্রণে সাড়া না দিলেও ট্রুডোকে পরিবারের সঙ্গে ব্রিটিশ কলাম্বিয়ার একটি সৈকতে সময় কাটাতে দেখা যায়। এ ঘটনায় দেশটিতে ব্যাপক সমালোচনা তৈরি হয়। চলতি বছরের মে মাসে ব্রিটিশ কলাম্বিয়ার একটি সাবেক আদিবাসী স্কুলের জায়গায় বিশাল গণকবরের সন্ধান পাওয়া যায়। সেখানে মেলে অন্তত ২১৫ শিশুর মরদেহ । এদের মধ্যে মাত্র তিন বছরের শিশুও ছিল।

বিবিসির খবর তখন জানা যায়, ওই শিশুরা ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী ছিল। স্কুলটি ১৯৭৮ সালে বন্ধ করে দেওয়া হয়। কামলুপস এলাকায় রেড ইন্ডিয়ান বিভিন্ন গোত্রের বসবাস রয়েছে। মরদেহ উদ্ধার করা শিশুদের সবাই সেখানকার টিকেমলুপস টে সেকওয়েপেমেক গোত্রভুক্ত বলে জানা যায়।

এক বিবৃতিতে সেই গোত্রের বর্তমান প্রধান রোসান্নে ক্যাসিমির বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। এটি কল্পনা করতেও গা শিউরে ওঠে। আরো দুঃখজনক হলো, এ ধরনের ঘটনাগুলো কোথাও লিপিবদ্ধ নেই। এ ঘটনা সামনে আসার পর থেকেই ৩০ সেপ্টেম্বর দেশটির ‘ট্রুথ অ্যান্ড রিকনশিলিয়েশন ডে’-তে ট্রুডোকে ওই এলাকায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছিল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au