সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!
সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…
ঢাকা: চাঁদপুর ও চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে ২২ লক্ষ মিটার কারেন্ট জাল এবং ২ লক্ষ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত ১২ মার্চ বিকালে কোস্টর্গাড এসব জব্দ করে।
কোস্টগার্ডের মিডিয়া ইউং রাহি মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, অভিযান চালিলে কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ বিসিজি স্টেশান চাঁদপুর, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুরের চর এলম্যান্ট এলাকা হতে প্রায় ২২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে।
আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ০৮ কোটি টাকা মাত্র।
আটককৃত কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কোস্ট গার্ডের অপর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৩ মার্চ চট্টগ্রাম কর্ণফুলী নদীর ১৫ নং ঘাটে অভিযান পরিচালনা করে কাঠের নৌকা তল্লাশী করে ২,০০,০০০ (দুই লক্ষ) পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ।
জানতে চাইলে কোস্ট গার্ড (ঢাকা) মিডিয়া অফিসার হায়াত ইবনে সিদ্দিক বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতিতে কাজ করছে, এর নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au