স্বাস্থ্য কথা

করোনা শনাক্তে নমুনা পরীক্ষা ১ কোটি ছাড়িয়েছে

  • 6:45 pm - October 13, 2021
করোনা শনাক্তে নমুনা পরীক্ষা ১ কোটি ছাড়িয়েছে

ঢাকা: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা ১ কোটি ছাড়িয়েছে। এ পর্যন্ত ১ কোটি ২০ হাজার ৬৯৭ জনের নমুনা পরীক্ষায় ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন এবং মারা গেছেন ২৭ হাজার ৭৩০ জন। বাকীরা হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে (১৩ অক্টোবর) এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী আজ করোনা শনাক্তের হার কমেছে দশমিক ০১ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ২ দশমিক ৩৫ শতাংশ, যা আজ কমে হয়েছে ২ দশমিক ৩৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৩ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ১৪ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

আজ ২২ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৫১৮ জন। গতকাল ২৩ হাজার ১৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫৪৩ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৬১ শতাংশ।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১১ হাজার ৯৮২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৫৭ জন। শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ এবং গতকাল এ হার ছিল ২ দশমিক ৩০ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। গতকালও ৫ জন মারা গিয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫০৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৪ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৫৫ শতাংশ।-বাসস

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au