আবারও ১ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন ডিএমপি কমিশনার মো: শফিকুল ইসলাম
মাহবুব আলম: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম এর চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৯ অক্টোবর। চাকরির মেয়াদ শেষ হওয়ার পর তিনি আরও এক বছরের চুক্তিতে যাচ্ছেন বলে জানা গেছে।
মো: শফিকুল ইসলাম সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং আরো একবছর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থের জন্য হিতকর হবে। এই বিবেচনায় তাঁর চুক্তি ভিত্তিক নিয়োগের প্রস্তাব এখন চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে রয়েছে, যেকোনো সময়ই তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হতে পারে বলে জানা গেছে।
জানা যায়, ডিএমপি কমিশনার মো: শফিকুল ইসলাম ২০১৯ সালে ৭ সেপ্টেম্বর ঢাকার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই সময় তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তথ্য মতে, সরকারের নীতিনির্ধারকরা বলছে, তিনি যথাযথ দায়িত্ববান এবং ডিএমপি নিয়ে যথেষ্ট কাজ করছেন। তার সততা এবং নিষ্ঠার নিয়ে ঢাকা মেট্রোপলিটনের এই পুলিশ কমিশনার সবচেয়ে বেশি সরকারের কাছে প্রশংসিত হয়েছেন।
মেট্রোপলিটনের পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানায়, ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সততার দিক দিয়ে থেকে তিনি একজন অনুকরণীয় সরকারি কর্মকর্তা। আরেকটি সূত্র বলছে, যে এই সময়ে ঢাকার পুলিশ কমিশনার হওয়া নিয়ে দৌড়ে বেশ কয়েকজন নাম এসেছে এবং এ নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন অনেকেই। এই নানারকম মত থাকার কারণে এ নিয়ে যেন জটিলতা তৈরি না হয় সেজন্যই মো: শফিকুল ইসলামকে আরো এক বছরের জন্য নিয়োগ করার প্রস্তাব করা হতে পারে।
একটি সূত্র দাবি করছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনা নিয়ে নানামুখী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নতুন করে সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এরকম একটি পরিস্থিতিতে এই মুহূর্তে দ্রুত পুলিশ কমিশনারের বদলটি তেমন যৌক্তিক নয় বলে মনে করছেন নীতিনির্ধারকেরা।
জানা যায়, এদিকে সরকারের কয়েকজন উর্ধতন কর্মকর্তারা বলেছেন, ঢাকার পুলিশ কমিশনার হিসেবে মো: শফিকুল ইসলাম একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুই বছরে তিনি দায়িত্বশীলতা এবং সততার পরিচয় দিয়েছেন আর এই কারণেই সরকার মনে করছে যে তার সেবাটা আরো একবছর নেয়া দরকার।
জানা যায়, এই সংক্রান্ত প্রস্তাবনার অনুমোদন হলেই মো: শফিকুল ইসলামকে আবার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (চুক্তিভিত্তিক) হিসেবে নিয়োগ প্রধান করা হবে।
নতুন সময়/আলম