বিনোদন

কত টাকা নিচ্ছেন শাহরুখের ছেলের আইনজীবী?

  • 8:09 am - October 12, 2021

মাদক মামলায় গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সহসাই যে ছাড়া পাচ্ছেন না, সেটা অনেকটাই নিশ্চিত হলেও শতভাগ বলা যাচ্ছে না। কারণ একজন মানুষ- সতীশ মানেশিন্দে। আরিয়ানের আইনজীবী। শোনা যায়, তার জেরার মুখে দাঁড়াতেই পারেন না প্রতিপক্ষ। তবে তার পারিশ্রমিকও চোখ কপালে তোলার মতো। তিনি একদিনের জন্যই নাকি নেন ১০ লাখ রুপি! তার মুন্সিয়ানা বুঝতে হলে আরও কয়েকটি নাম সামনে আনতে হবে। সঞ্জয় দত্ত থেকে সালমান খান, রাখি সাওয়ান্ত থেকে হালের রিয়া চক্রবর্তী- সবারই আইনজীবী তিনি।

শুধু তারা নন, বলিউডের সংকট মোচনে ত্রাতা হিসেবে আবির্ভাব হয় তার। সাক্ষাৎ যমদূতের কোল থেকেও ছিনিয়ে এনেছেন সালমান, সঞ্জয়কে। এই আইনজীবীকে বুঝতে একটু পেছন ফিরে যাওয়া যাক। লর্ডসে কপিল দেবের হাতে বিশ্বকাপ উঠলো যে বার, সেই ১৯৮৩ সালে কর্নাটকের ধারওয়াড়ের আদি বাসিন্দা সতীশ মানেশিন্দে মুম্বাই (তৎকালীন বম্বে) আসেন। সেই সময় ফৌজদারি মামলার বাঘা আইনজীবী হিসেবে বেশ নামকরা ছিলেন রাম জেঠমলানি। তার জুনিয়র হিসেবে কাজ শুরু করেন সতীশ। টানা ১০ বছর তার নেতৃত্বে কাজ করার পর নিজেই চেম্বার দিয়ে বসেন।

তাকে আলাদাভাবে চেনা যায় প্রথম বছরই, ১৯৯৩ সালে। মুম্বাইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় বলিউড তারকা সঞ্জয় দত্তের হয়ে আদালতে দাঁড়ান সতীশ। আইনজীবী মহলের দাবি, শিন্দের জোরদার সওয়ালের জোরেই কাঠগড়া থেকে ফসকে বেরিয়ে আসতে পারেন সঞ্জয়। বিস্ফোরণ মামলায় জামিন পেয়ে যান তিনি। তারপর থেকে শিন্দের নাম ছড়াতে শুরু করে ভারতজুড়ে।

কত টাকা নিচ্ছেন শাহরুখের ছেলের আইনজীবী?

একচ্ছত্র আধিপত্য জারি করেন সতীশ। কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমান খানকে এনে দেন জামিন। ২০০২ সালে এই নায়ক আরও ভয়ংকর মামলায় জড়িয়ে পড়েন। এবার পশু নয়, মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে মানুষ হত্যার অভিযোগ! সেক্ষেত্রেও ছাড়িয়ে আনেন সতীশ। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের মামলায় রিয়ার হয়েও লড়েছেন। পাইয়ে দিয়েছেন জামিন।

আর এ কারণেই বলিউডে তার দাম যেন আকাশছোঁয়া। তবে সেটা ঠিক কতটা, নিশ্চিত করতে পারেনি ভারতীয় গণমাধ্যম। এই প্রসঙ্গে একটি মজার ঘটনা প্রচলিত আছে বি-টাউনে। গত বছর এক সাক্ষাৎকারে সতীশকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘শোনা যায় আপনার পারিশ্রমিক ১০ লাখ টাকা। এটা কি সত্যি?’ সহাস্যে সতীশ জবাব দিয়েছিলেন, ‘যে তথ্যের ওপর ভিত্তি করে আমার পারিশ্রমিক ১০ লাখ টাকা বলছেন, সেটা ১০ বছরের পুরনো কথা! এবার হিসাব করে নিন।’

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au