প্রথমে বল হাতে চার উইকেট, তারপর ব্যাট হাতে ১৫ বলে ২৬ রান। বিরাট কোহলীদের হারানোর পিছনে বিরাট অবদান রাখলেন সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারই ম্যাচের সেরা। সোমবার বিরাটের উইকেট তাঁকে সবচেয়ে বেশি তৃপ্তি দিয়েছে। তিনি বলেন, ‘‘বিরাটকে আউট করা আমার লক্ষ্য ছিল। সেটা করতে পেরেছি। তার পাশাপাশি আরসিবি-র রানের গতিও রুখতে পেরেছি।’’
শুধু বল নয়, ব্যাট হাতেও মূল্যবান রান করেছেন নারাইন। তবে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী ছিলেন না। ম্যাচ শেষে নিজেই স্বীকার করে নিলেন সেই কথা। নারাইন বলেন, ‘‘আমার মনে হয়েছিল প্রথম বলেই আউট হয়ে যাব। কোনও কোনও দিন সবটাই ভাল হয়। ভাল খেলতে পেরে, দলকে জেতাতে পেরে দারুণ ভাল লাগছে।’’
সূত্র: আনন্দ বাজার










