আন্তর্জাতিক

কলকাতায় জমে উঠেছে দুর্গাপূজা

  • 8:01 am - October 11, 2021

কলকাতা: সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ভারতের নিরিখে পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতায় সবচেয়ে বেশি দুর্গাপূজা হয়ে থাকে। সোমবার (১১ অক্টোবর) থেকে শুরু হয়েছে পূজা। তবে, চলমান করোনাকালে গতবছর পূজার আনন্দ কিছুটা ম্লান হলেও এবছর করোনা কমতে উৎসবরে আমেজ জমে উঠেছে কলকাতা। তবে, কী শুধুই পূজার টানে মণ্ডপে মণ্ডপে ঘোরেন কলকাতাবাসী? ঠিক তা কিন্তু নয়!

কলকাতার দুর্গাপূজা মানেই শিল্পকলার মেলা। বিভিন্ন দুর্গাপূজা কমিটি তাদের শৈল্পিক চিন্তাধারায় মণ্ডপ এবং প্রতিমা ফুটিয়ে তোলেন। যাকে বলা হয়, থিমের পূজা। তাই দেখতেই ভিড় জমায় গোটা পশ্চিমবাংলার উৎসবপ্রেমী মানুষ। তবে, এখনও অনেক পূজাতেই বহাল রয়েছে সাবেকিয়ানা। আর ঘরোয়া পূজাগুলো ধরে রেখেছে তাদের বনেদিয়ানা।

থিমের পূজা বলতে, এই যেমন এবারের দুর্গাপূজায় বেশকিছু অভিনব থিম কলকাতায় দেখা যাচ্ছে। বাগুইহাটিতে তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে প্রতিমা। আবার দমদম থিম তৈরি করেছে দিল্লিতে হয়ে চলা কৃষক আন্দোলন। সল্টলেক বানিয়েছে দুবাইয়ের আস্ত বুর্জ খালিফা। আবার কাকতালীয়ভাবে একই চিন্তায় ভাবনায় দুই বোরোয়ারি পূজার থিম বঙ্গভঙ্গ আর দেশ ভাগের যন্ত্রণা।

আবার মমতা দিদিরপাড়া অর্থাৎ ভবানীপুরে এবারের থিম, খেলা হবে। একুশের বিধানসভা নির্বাচনে সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল ‘খেলা হবে’। পায়ে চোট পেয়েও ২১৩ আসন দখল করছে মমতার দল। সেই খেলা হবে স্লোগানকে সামনে রেখে পূজা মণ্ডপের পোস্টারেও দেখা গেল নীলসাদা শাড়িতে ব্যান্ডেজ বাঁধা পা দিয়ে ফুটবলে কিক মারার কার্টুনচিত্র। যা মমতা বন্দোপাধ্যায়কে উদ্ধৃতি করেই করা হয়েছে। এ ধরনের হাজার অধিক পূজার থিম শহর ও শহর সংলগ্নের চারিদিকে।

পাশাপাশি বনেদিবাড়ি, কলকাতার রাজবাড়িগুলো, তারকাদের বাড়ি এবং কয়েকটি ঐতিহ্যশালী ক্লাবের সাবেকিয়ানা পূজা দেখতেও ভিড় করেন বঙ্গবাসী। এসব দেখতে পূজার চারটে দিন কলকাতাবাসী হয়ে যান ঘর ছাড়া। দুঃখ ভুলে মমতা বন্দোপাধ্যায়ের রাজত্বে মণ্ডপে মণ্ডপে গোটা বঙ্গবাসী মেতে থাকেন আনন্দে। আর সেজন্যেই সম্প্রীতির বাংলায় আজও প্রমাণিত ‘ধর্ম যার যার, উৎসব সবার। ’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au