রাজনীতি

র্নীতির পরিমণ্ডলে’ করোনা মোকাবিলা করা যায় না: প্রধানমন্ত্রীকে রিজভী

  • 8:57 am - June 16, 2020
বন্যাকবলিত মানুষের পাশে নেই সরকার অভিযোগ বিএনপির

ঢাকা: দেশে চলমান করোনা পরিস্থিতিতে সরকারের ভূমিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘করোনা মোকাবিলা করতে পারেন নাই। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে পারেন নাই। যেখানে দুর্নীতির পরিমণ্ডল রচিত হয় সেখানে করোনা মোকাবিলা করা যায় না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘৭১ শতাংশ হাসপাতলে নিরাপত্তাকর্মীকে নিরাপত্তা না দিতে পারায় করোনা চিকিৎসা দেয়া যায়নি। ৮২ পার্সেন্ট স্বাস্থ্যকর্মীকে করোনা মোকাবিলার কোনও যন্ত্রপাতি দিতে পারেন নাই। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম করোনা পরীক্ষা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা, মন্ত্রীর ছেলেরা দুর্নীতির সাথে জড়িত। এ সত্য লেখার কারণে রাতের অন্ধকারের রাহা মাহমুদা পলিকে গ্রেফতার করা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

লক্ষ্মীপুরের পালেরহাট পাবলিক হাই স্কুলের ছাত্রী হিরা মণির নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি যশোরের ছাত্রদল নেতা ইব্রাহিমকে ফিরিয়ে দেয়ারও দাবি জানান রিজভী।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুরের পালেরহাট পাবলিক হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী হিরা মণিকে পাশবিক নির্যাতন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘এই সরকার কয়েকটি দর্শন চালু করেছে- রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে। অর্থনীতির ক্ষেত্রে ক্যাসিনো চালু করছে। সামাজিক ক্ষেত্রে নারী নির্যাতন, ধর্ষণ চালু করেছে। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র হত্যা করে নবোদ্দ্যমে বাকশাল চালু করেছে। এই দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে কত হিরা মণিকে ধর্ষণের শিকার হতে হয়েছে তার কোনও ইয়ত্তা নেই।’

রিজভী বলেন, ‘বাংলাদেশে কোথাও নিরাপত্তা নেই। বিরোধী মত, বিরোধী চিন্তার মানুষকে রাতের অন্ধকারে যেকোনও সময় গ্রেফতার করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। যশোরে ছাত্রদল নেতা ইব্রাহিমকে সকলের সামনে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোনও খোঁজ নেই। আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেয়ার দাবি করছি।’

তিনি বলেন, ‘হিরা মণির ওপর যারা নির্যাতন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। করোনার মধ্যেও ছাত্রদল, যুবদলের নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। করোনার মধ্যেও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ করেছে। এসময় ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। নির্যাতন করা হচ্ছে, কারাগারে পাঠানো হচ্ছে। এরকম চলতে থাকলে করোনার মধ্যেও আমরা রাস্তায় আন্দোলন গড়ে তুলবো।’

মানববন্ধনে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ, যুগ্মসাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ, মাজেদুল ইসলাম রুমন,ওমর ফারুক কাউসার, মোশাব্বির শাফি, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, নিজাম উদ্দিন রিপন, মাইনউদ্দিন আহমেদ নিলয়, মারুফ এলাহি রনি, শ্যামল মালুম, সহ সাধারণ সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সুলতানা জেসমিন জুই, মহানগর উত্তর ছাত্রদল নেতা আপেল মাহমুদ ও স্বেচ্ছাসেবক দল নেতা মোর্শেদ আলম প্রমুখ।

এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৯ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী লিটন মাহমুদ বাবুর তত্ত্বাবধানে খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী আহমেদ। এছাড়াও ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি কামরুজ্জামান জুয়েলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au