ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই প্রথমবারের মতো বিশ্বমানের এস্ট্রো টার্ফ খেলার মাঠের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই প্রথমবারের মতো বিশ্বমানের এস্ট্রো টার্ফ খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) এ এস্ট্রো টার্ফ খেলার মাঠ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।
এসময় কাউন্সিলর মানিক বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই প্রথমবারের মতো বিশ্বমানের এস্ট্রো টার্ফ খেলার মাঠের উদ্বোধন
উদ্বোধনকালে মানিক বলেন, আজিমপুর কবরস্থান থেকে শুরু করে এ এলাকার প্রতিটা অলিতে গলিতে উন্নয়নের ধারা অব্যাহত আছে। বিশেষ করে আমি সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করে অত্র এলাকায় বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছি। এরমধ্যে রসুলবাগ, শিশুপার্ক, এস্ট্রো টার্ফ খেলার মাঠ থেকে শুরু করে আমি নির্বাচিত হওয়ার পর এ অবলিত এলাকার অনেক উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ছিল মাদকের আস্তানা। এখান দিয়ে কেউ হেঁটে যেতে পারতো না। এ রাস্তা দিয়ে অনেকে হেঁটে নামাজ পড়তে যেতে ভয় পেত।
মা-বোনেরা ভয়ে হেটে যেতে পারতো না। আমি নির্বাচিত হওয়ার পর থেকে গরিব-দুঃখী থেকে শুরু করে বিভিন্ন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।

দক্ষিণের মেয়র তাপসের নেতৃত্বে এস্ট্রো টার্ফ খেলার মাঠ উদ্বোধন করলেন কাউন্সিলর মানিক
তিনি বলেন, আজকে আমাদের ২৬ নম্বর ওয়ার্ড শুধু বাংলাদেশ নয়। বিশ্বের কয়েকটি রাষ্ট্র এ ওয়ার্ডটিকে চেনে। কারণ এখানে হানিফ মসজিদ রয়েছে, একটি আলোচিত আব্দুল আলিম খেলার মাঠ রয়েছে। ২০২০ সালে আব্দুল আলিম খেলার মাঠ ইউরো সিরোপা আর্জন করেছে। এবং হানিফ মসজিদ ২০২১ সালে ইউরো সিরোপা আর্জন করেন। তাছাড়া অন্যান্য ওয়ার্ড এর তুলনায় ২৬ নং ওয়ার্ডের কার্যক্রম সম্পূর্ণ ভিন্ন।
কাউন্সিলর মানিক বলেন, আমি নির্বাচিত হওয়ার পর, ২৬ নং ওয়ার্ডকে পরিপূর্ণভাবে সাজানোর চেষ্টা করেছি এবং আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছি। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নি দায়িত্ব ও মাঠে সোচ্চার থেকে কাজ করে যাচ্ছি।
নতুন সময়/টিইট