ক্রাইম

মিরপুরে নিখোঁজ ৭ তরুণীর মধ্যে ৪ জন উদ্ধার

  • 6:38 am - October 05, 2021
মিরপুরে নিখোঁজ ৭ তরুণীর মধ্যে ৪ জন উদ্ধার

ঢাকা: সম্প্রতি রাজধানীর মিরপুর ও পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া ৭ তরুণীর মধ্যে ৪ জনকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) ও পুলিশের যৌথ টিম। সোমবার (৪ অক্টোবর) রাতে নেত্রকোনা এবং ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া চার জন হলেন─ জাকিয়া, রোদসী স্টেলা, জামিয়া, মেরিনা।

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) এএসএম মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি মিরপুর মডেল থানা এলাকা থেকে চার তরুণী নিখোঁজ হয়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে। চার জনের মধ্যে দুই জনকে নেত্রকোনা এবং দুই জনকে সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার চার জনের মধ্যে দুই জন শুক্রবার বিকেলে মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হয়। তাদের মধ্যে একজন ১৩ বছরের গৃহকর্মী এবং অন্যজন ওই বাসার ১৪ বছর বয়সী কিশোরী। তারা নিখোঁজ হওয়ার ঘটনায় পরের দিন শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই বাসার গৃহকর্ত্রী।

মিরপুর মডেল থানার (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধার হওয়া তরুণীদের মধ্যে দুই জন নিখোঁজ হন গত ২৯ সেপ্টেম্বর ও অন্য দুই জন নিখোঁজ হন গত ৩ অক্টোবর। ২৯ সেপ্টেম্বর নিখোঁজ হন জাকিয়া ও জামিয়া পল্লবী। ৩ অক্টোবর নিখোঁজ হন রোদসী স্টেলা ও মেরিনা।

তিনি বলেন, তারা ঠিক কী কারণে বা কোনো চক্রের মাধ্যমে নিখোঁজ হয়েছে কি না তাদের জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে।

এদিকে গত বৃহস্পতিবার রাজধানীর পল্লবীর বাসা থেকে বের হয়ে তিন কলেজছাত্রী নিখোঁজ হয়। তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ করেছে পরিবার। এখনও তাদের খোঁজ পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au